এই পর্বে যা শিখবেন
- PostgreSQL কখন উৎস, কখন ছোট warehouse, আর data engineer-এর চোখে দুটি ভূমিকার পার্থক্য
- COPY, executemany আর সারি ধরে INSERT-এর সত্যিকারের সময় ও WAL, আর UNLOGGED, FREEZE ও “index পরে” কৌশল
- Declarative partitioning, partition pruning পড়া EXPLAIN-এ, আর time zone-এর ফাঁদ
- BRIN আর B-tree-এর আকার ও পড়ার হিসাব, materialized view আর তার refresh-এর lock
- Bulk load-এর পরে VACUUM ও ANALYZE, logical decoding-এর প্রথম দেখা, আর DuckDB দিয়ে PostgreSQL পড়া
১ · একই PostgreSQL, দুই ভূমিকা — উৎস আর ছোট warehouse
বাজারঘরের অ্যাপ তার অর্ডার, পেমেন্ট আর ডেলিভারি রাখে PostgreSQL-এ। পর্ব ০৩-এ দেখেছেন, এটি একটি OLTP database: ছোট ছোট transaction, প্রতি সেকেন্ডে অনেক। Data engineer এই database-এর সঙ্গে দুইভাবে কাজ করেন। প্রথমত, এটি উৎস: এখান থেকে ডেটা বের করে lake বা warehouse-এ নিতে হয়, অ্যাপকে ধীর না করে। দ্বিতীয়ত, অনেক ছোট দলের কাছে আরেকটি PostgreSQL-ই প্রথম warehouse: কয়েক কোটি সারি পর্যন্ত রিপোর্ট, dashboard আর dbt model দিব্যি চলে।
কারওয়ান বাজারের আড়তদার আর পাড়ার মুদি দোকানের কথা ভাবুন। দোকানি সারাদিন এক কেজি চাল, আধা লিটার তেল বিক্রি করেন; প্রতিটি বিক্রি ছোট আর দ্রুত হতে হবে। রাতে ট্রাক আসে আড়ত থেকে, একসঙ্গে পঞ্চাশ বস্তা নামায়। কেউ যদি পঞ্চাশ বস্তা একটি একটি করে রিকশায় আনেন, প্রতিবার দোকানের দরজা খোলা, খাতায় সই, দরজা বন্ধ, তাহলে সারারাত লাগবে। এই পর্বের প্রথম অর্ধেক সেই ট্রাকের গল্প (bulk load), দ্বিতীয় অর্ধেক গুদাম সাজানোর গল্প: কোন বস্তা কোন তাকে (partitioning), তাকের গায়ে কী লেবেল (index), আর মালিকের জন্য আগে থেকে বানানো হিসাবের সারাংশ (materialized view).
বাজারঘরে PostgreSQL-এর দুই ভূমিকা
App database as a source, a second PostgreSQL as a small warehouse
এই পর্বের সব run আমার lab-এর নিজের database dem_postgresql_for_de-এ, যা reference lab-এর bazarghar_ref-এর কপি। PostgreSQL 16.15, psycopg 3.3.9, যন্ত্রটি একটি ল্যাপটপের WSL2: ৩টি CPU, shared_buffers ২৫৬ MB, synchronous_commit = on. সময়গুলো এই যন্ত্রের; আপনার সংখ্যা আলাদা হবে। SQL-এর মৌলিক বিষয় (index, transaction, query plan) জানা ধরে নিচ্ছি; দরকার হলে DBMS ও SQL কোর্স, বিশেষ করে পর্ব ৪০ (index) আর পর্ব ৫৩ (performance tuning); Python-এর জন্য Python কোর্স।
২ · COPY — রিকশা না ট্রাক?
পর্ব ০৭-এ COPY দিয়ে উৎস থেকে ডেটা বের করেছেন (COPY … TO STDOUT). এবার উল্টো দিক: ফাইল থেকে টেবিলে ঢোকানো। বাজারঘরের ৬,০৮৮টি অর্ডার একটি নতুন টেবিলে ছয় পথে ঢোকালাম, প্রতিটি পাঁচবার, মাঝের সময় নিলাম। তারপর একই সারি ১০০ বার নকল করে (প্রতি কপিতে order_id-এ ১ কোটি করে যোগ, যাতে key আলাদা থাকে) ৬,০৮,৮০০ সারির ফাইলে দ্রুত পথগুলো আবার, প্রতিটি তিনবার। সঙ্গে প্রতিটি load কতটা WAL লিখল, তাও মাপলাম (pg_current_wal_lsn()-এর পার্থক্য; এটি পুরো server-এর হিসাব, তবে UNLOGGED run-এ ০.০ আসায় বোঝা যায় অন্য কাজ তখন প্রায় ছিল না)। সত্যিকারের run (PostgreSQL 16.15, psycopg 3.3.9):
$ python -B bulk.py
file orders_x1.csv 473958 bytes file orders_x1.binary 463687 bytes
psycopg 3.3.9 | 6,088 rows, 5 runs each
insert_autocommit rows= 6088 placed_taka= 41887565 median= 8681.3 ms wal= 1.3 MB
insert_one_tx rows= 6088 placed_taka= 41887565 median= 317.6 ms wal= 1.0 MB
executemany rows= 6088 placed_taka= 41887565 median= 27.7 ms wal= 1.0 MB
values_1000 rows= 6088 placed_taka= 41887565 median= 73.9 ms wal= 1.0 MB
copy_csv rows= 6088 placed_taka= 41887565 median= 11.6 ms wal= 0.7 MB
copy_binary rows= 6088 placed_taka= 41887565 median= 9.2 ms wal= 0.7 MB
608,800 rows, 3 runs each
executemany rows= 608800 placed_taka=4188756500 median= 2850.9 ms wal= 99.1 MB
values_1000 rows= 608800 placed_taka=4188756500 median= 8233.9 ms wal= 99.1 MB
copy_csv rows= 608800 placed_taka=4188756500 median= 896.1 ms wal= 71.6 MB
copy_binary rows= 608800 placed_taka=4188756500 median= 534.6 ms wal= 71.6 MB
প্রথমে সঠিকতা: প্রতিটি পথে সারি ৬,০৮৮ আর placed আয় ৪,১৮,৮৭,৫৬৫ টাকা, reference lab-এর সংখ্যা; ১০০ গুণে ঠিক ১০০ গুণ। এবার সময়। সারি ধরে INSERT, প্রতিটি আলাদা commit: ৮.৭ সেকেন্ড। একই INSERT একটি transaction-এ: ০.৩২ সেকেন্ড, ২৭ গুণ দ্রুত। কেন এত পার্থক্য, শুধু একটি সেটিং বদলে দেখলাম। synchronous_commit শুধু নিজের session-এ off করে (server-এর সেটিং ছোঁয়া হয়নি) আবার প্রথম পথ:
insert_autocommit synchronous_commit=on rows=6088 median=8683.3 ms
insert_autocommit synchronous_commit=off rows=6088 median=384.5 ms
অর্থাৎ ৮.৭ সেকেন্ডের প্রায় সবটাই গেছে প্রতিটি commit-এ WAL ডিস্কে নিশ্চিতভাবে লেখার (flush) অপেক্ষায়: ৬,০৮৮টি commit, প্রতিটিতে গড়ে প্রায় ১.৪ মিলিসেকেন্ড। Off করলে commit ডিস্কের জন্য অপেক্ষা করে না, কিন্তু crash হলে শেষ কিছু commit হারাতে পারে, তাই load-এর জন্য এটি সমাধান নয়। সমাধান হলো কম commit: পুরো ব্যাচ এক transaction-এ।
বাকি পার্থক্য আসে প্রতিটি সারির round trip থেকে। executemany psycopg 3-এ উত্তরের জন্য প্রতিবার না থেমে পাঠায় (pipeline mode), তাই ২৭.৭ মিলিসেকেন্ড। COPY একটিমাত্র স্টেটমেন্ট আর byte-এর স্রোত; server কয়েকটি সারি একসঙ্গে page-এ লেখে, তাই WAL-ও কম (৬,০৮,৮০০ সারিতে ৭১.৬ বনাম ৯৯.১ MB). ১,০০০ সারির multi-row VALUES এখানে executemany-র চেয়েও ধীর এসেছে; সম্ভাব্য কারণ প্রতি স্টেটমেন্টে ৮,০০০টি parameter বানানো আর parse করা। অন্য driver-এ ফল উল্টো হতে পারে, তাই মেপে দেখুন।
| পথ | |
| স্টেটমেন্ট | |
| উত্তরের অপেক্ষা | |
| commit (WAL flush) | |
| median সময় | |
| WAL |
- রিকশায় এক বস্তা করে, প্রতিবার খাতায় সই। Autocommit-এ প্রতিটি INSERT নিজেই একটি transaction. প্রতিবার server WAL ডিস্কে flush করে তবেই “হয়েছে” বলে। ৬,০৮৮টি flush-এ ৮.৭ সেকেন্ড।
- রিকশায় এক বস্তা করে, সই শেষে একবার। একই INSERT, কিন্তু
BEGIN…COMMIT-এর ভেতরে। Flush একবার, সময় ৩১৭.৬ মিলিসেকেন্ড। তবু প্রতিটি সারিতে যাওয়া-আসা আর অপেক্ষা থেকে গেছে। - রিকশার সারি, কেউ ফেরার অপেক্ষা করে না। psycopg 3-এর executemany pipeline mode-এ স্টেটমেন্টগুলো পরপর পাঠায়, উত্তর পরে একসঙ্গে মেলায়। ২৭.৭ মিলিসেকেন্ড। একই transaction, একই WAL, শুধু অপেক্ষা কম।
- ট্রাক।
COPY … FROM STDIN (FORMAT csv): একটি স্টেটমেন্ট, তারপর ৪,৭৩,৯৫৮ byte-এর স্রোত। Server সারি বানায় আর কয়েকটি একসঙ্গে লেখে, WAL ০.৭ MB. ১১.৬ মিলিসেকেন্ড, প্রথম পথের চেয়ে প্রায় ৭৫০ গুণ দ্রুত। - আগে থেকে গোছানো ট্রাক। Binary format-এ সংখ্যা আর সময় লেখার বদলে PostgreSQL-এর নিজের ভেতরের রূপে থাকে, তাই server-কে text থেকে রূপান্তর করতে হয় না: ৯.২ মিলিসেকেন্ড, বড় ফাইলে ৮৯৬ থেকে ৫৩৫ মিলিসেকেন্ড। দাম: ফাইলটি মানুষ পড়তে পারে না, আর অন্য টুল সাধারণত এটি বোঝে না।
COPY-র ব্যবহারিক খুঁটিনাটি
COPYবনাম\copy:COPY tbl FROM '/path/file.csv'ফাইলটি পড়ে server process, server-এর যন্ত্র থেকে, বিশেষ অধিকার নিয়ে। psql-এর\copyফাইল পড়ে আপনার যন্ত্রে, তারপরCOPY … FROM STDINদিয়ে পাঠায়; psycopg-এরcursor.copy()-ও এই পথ।- Header:
HEADER trueনা দিলে lab-এ এসেছেinvalid input syntax for type integer: "order_id", আর টেবিলে ০ সারি। COPY একটি স্টেটমেন্ট: একটি খারাপ লাইনে পুরো load বাতিল। - খারাপ লাইন বাদ দেওয়া:
ON_ERROR ignoreঅপশন PostgreSQL 17-এর; 16.15-এ চালালেoption "on_error" not recognized. তাই 16-এ সব কলামtextরেখে staging-এ COPY, তারপর SQL দিয়ে যাচাই। - Duplicate: কাঁচা
orders.csv-এCOPY 6100, কিন্তু আলাদাorder_id৬,০৮৮। COPY dedup করে না; তাই আগে staging, তারপর dedup (পর্ব ১৩)।
৩ · আরও দ্রুত load — UNLOGGED, index পরে আর FREEZE
COPY-র পরেও load-এর খরচের বড় অংশ থাকে দুই জায়গায়: WAL লেখা, আর প্রতিটি সারির সঙ্গে index হালনাগাদ করা। একই ৬,০৮,৮০০ সারির CSV দিয়ে আরও দুটি run, প্রতিটি তিনবার। সত্যিকারের run (PostgreSQL 16.15):
copy_csv rows= 608800 median= 896.1 ms wal= 71.6 MB
copy_csv unlogged rows= 608800 median= 664.5 ms wal= 0.0 MB
copy_csv, pk added after rows= 608800 median= 648.5 ms wal= 45.0 MB
📝 UNLOGGED টেবিল
UNLOGGED টেবিলের ডেটা WAL-এ যায় না: lab-এ WAL ০.০ MB, সময় ৮৯৬ থেকে ৬৬৫ মিলিসেকেন্ড। দাম বড়: crash-এর পরে PostgreSQL টেবিলটি খালি করে দেয়, আর replica-তে এটি পৌঁছায় না।
শুধু staging, যা আবার বানানো যায়🗂️ Index পরে
প্রতিটি সারির সঙ্গে primary key-এর B-tree হালনাগাদ না করে load শেষে একবারে বানালে, সাজিয়ে নিচ থেকে গড়া যায়: ৬৪৮.৫ মিলিসেকেন্ড আর ৪৫.০ MB WAL, দুটোই কম।
খালি বা নতুন টেবিলে বড় load🧊 COPY FREEZE
একই transaction-এ বানানো বা TRUNCATE করা টেবিলে FREEZE দিলে সারিগুলো শুরু থেকেই “সবার জন্য দৃশ্যমান” চিহ্ন পায়; পরে VACUUM-এর কাজ কমে (অংশ ৭)।
FREEZE-এর শর্তটি lab-এ সত্যিই error দিয়েছে, যখন আগে থেকে থাকা টেবিলে চালালাম: cannot perform COPY FREEZE because the table was not created or truncated in the current subtransaction. কারণ, অন্য কোনো transaction যদি টেবিলটি আগে থেকে দেখতে পায়, তবে নতুন সারিকে “সবার জন্য দৃশ্যমান” বলা MVCC-র নিয়ম ভাঙবে।
রাতের load-এর একটি পরিচিত নকশা: (১) UNLOGGED staging টেবিলে COPY, (২) সারির সংখ্যা আর টাকার মোট যাচাই, (৩) একটি transaction-এ INSERT … SELECT দিয়ে আসল (logged) টেবিলে, দরকারে dedup আর upsert-সহ, (৪) ANALYZE. Staging হারালে ক্ষতি নেই, ফাইল থেকে আবার ভরা যায়; আসল টেবিল কখনো UNLOGGED নয়।
৪ · Declarative partitioning — প্রতি মাসের আলাদা খাতা
দোকানের হিসাবের খাতা প্রতি মাসে নতুন হয়। পুরোনো মাসের খাতা তাকে তুলে রাখা হয়, আর “মার্চের ১৫ তারিখে কত বিক্রি?” প্রশ্নে কেউ জানুয়ারির খাতা খোলেন না। PostgreSQL-এর table partitioning ঠিক এই কাজ করে: বাইরে থেকে একটি টেবিল, ভেতরে কয়েকটি আলাদা টেবিল (partition), প্রতিটিতে একটি পরিসরের সারি। কোন সারি কোথায় যাবে, ঠিক করে partition key; বাজারঘরে সেটি order_ts, আর ভাগ মাস ধরে, অর্থাৎ range partitioning. ধারণার দিক DBMS ও SQL-এর পর্ব ৫৩-এ আছে; এখানে data platform-এর ব্যবহার।
প্রথম চেষ্টায় আমি order_id-কে একাই primary key দিলাম, যেমন উৎসে আছে। সত্যিকারের run (PostgreSQL 16.15):
=# create table dw.orders_p (order_id int primary key, …, order_ts timestamptz not null, …)
partition by range (order_ts);
ERROR: unique constraint on partitioned table must include all partitioning columns
DETAIL: PRIMARY KEY constraint on table "orders_p" lacks column "order_ts" which is part of the partition key.
প্রতিটি partition-এর নিজের আলাদা index থাকে; “পুরো টেবিলে order_id একবারই” নিশ্চিত করতে হলে সব partition একসঙ্গে দেখতে হতো, যা PostgreSQL করে না। তাই key-তে partition-এর কলামও লাগে: primary key (order_id, order_ts). এর মানে একই order_id দুটি আলাদা সময়ে দুবার ঢুকে যেতে পারে; সেই নিশ্চয়তা load-এর dedup-কেই দিতে হবে। তারপর তিনটি মাস:
create table dw.orders_2026_01 partition of dw.orders_p
for values from ('2026-01-01 00:00+06') to ('2026-02-01 00:00+06');
-- একইভাবে 2026_02, 2026_03
insert into dw.orders_p select * from shop.orders; -- INSERT 0 6088
partition | count | min | max
-------------------+-------+------------------------+------------------------
dw.orders_2026_01 | 1899 | 2026-01-01 04:44:43+06 | 2026-01-31 23:40:12+06
dw.orders_2026_02 | 1776 | 2026-02-01 00:45:11+06 | 2026-02-28 23:10:55+06
dw.orders_2026_03 | 2413 | 2026-03-01 01:27:55+06 | 2026-03-31 23:11:56+06
সংখ্যাগুলো reference lab-এর ঢাকার মাসের সংখ্যার সঙ্গে হুবহু মেলে। খেয়াল করুন সীমায় +06 লেখা। একটি আলাদা পরীক্ষায় session-এর time zone UTC রেখে সীমা time zone ছাড়া ('2026-02-01') লিখলাম; PostgreSQL সেটিকে UTC-র মধ্যরাত ধরে স্থির করল: FOR VALUES FROM ('2026-02-01 06:00:00+06'). তখন ঢাকার প্রতি মাসের প্রথম ছয় ঘণ্টা আগের মাসে যায়; পুরো ডেটায় UTC মাস ধরলে সংখ্যা হয় ডিসেম্বর ১, জানুয়ারি ১,৯০০, ফেব্রুয়ারি ১,৭৭৬, মার্চ ২,৪১১। নিচের simulator-এ মাসের সীমার কাছের ১৩টি আসল অর্ডার (orders.csv-এর একটি টুকরো) দুই রকম সীমায় ভাগ করা হয়েছে:
import csv
from datetime import datetime, timedelta, timezone
DHAKA = timezone(timedelta(hours=6)) # UTC+6, no daylight saving
MONTHS = [(2026, 1), (2026, 2), (2026, 3), (2026, 4)]
def route(ts, tz):
"""Return the partition whose [from, to) range holds ts."""
for (y, m), (y2, m2) in zip(MONTHS, MONTHS[1:]):
if datetime(y, m, 1, tzinfo=tz) <= ts < datetime(y2, m2, 1, tzinfo=tz):
return f"{y}_{m:02d}"
return "NONE (error)"
rows = list(csv.DictReader(open("boundary.csv")))
print(f"{'order_id':<9}{'dhaka time':<13}{'+06 bounds':<12}UTC bounds")
moved = 0
for r in rows:
ts = datetime.strptime(r["order_ts"], "%Y-%m-%dT%H:%M:%SZ").replace(tzinfo=timezone.utc)
good, naive = route(ts, DHAKA), route(ts, timezone.utc)
moved += good != naive
flag = " <-- differs" if good != naive else ""
print(f"{r['order_id']:<9}{ts.astimezone(DHAKA):%m-%d %H:%M} {good:<12}{naive}{flag}")
print(f"{moved} of {len(rows)} orders land in a different partition")আসল আউটপুট (ব্রাউজারের Python):
order_id dhaka time +06 bounds UTC bounds
100024 01-01 04:44 2026_01 NONE (error) <-- differs
100056 01-01 06:22 2026_01 2026_01
101883 01-31 23:26 2026_01 2026_01
101851 01-31 23:40 2026_01 2026_01
101933 02-01 00:45 2026_02 2026_01 <-- differs
101950 02-01 04:19 2026_02 2026_01 <-- differs
103611 02-28 22:48 2026_02 2026_02
103639 02-28 23:10 2026_02 2026_02
103696 03-01 01:27 2026_03 2026_02 <-- differs
103709 03-01 02:09 2026_03 2026_02 <-- differs
103679 03-01 06:16 2026_03 2026_03
106057 03-31 22:55 2026_03 2026_03
106063 03-31 23:11 2026_03 2026_03
5 of 13 orders land in a different partition
ঢাকার মাসের প্রথম ছয় ঘণ্টার অর্ডারগুলোই সমস্যা। সবচেয়ে বড় ফাঁদ প্রথম সারিতে: বাজারঘরের প্রথম অর্ডার (ঢাকার ১ জানুয়ারি ভোর ৪:৪৪) UTC-তে ৩১ ডিসেম্বর ২০২৫, তাই UTC-সীমার টেবিলে তার কোনো ভাগই নেই; PostgreSQL পুরো load থামিয়ে দেবে। বাকি চারটি নীরবে আগের মাসে যায়; error আসে না, শুধু মাসের রিপোর্ট ভুল। route()-এর শর্ত from <= ts < to, PostgreSQL-এর range partition-ও ঠিক তাই: নিচের সীমা ভেতরে, ওপরের সীমা বাইরে।
সীমার বাইরের সারি এলে? ১ এপ্রিলের একটি অর্ডার ঢোকাতেই ERROR: no partition of relation "orders_p" found for row. একটি default partition বানালে সারিটি সেখানে যায়, কিন্তু তারপর এপ্রিলের partition বানাতে গেলে নতুন error: updated partition constraint for default partition "orders_default" would be violated by some row. শিক্ষা: পরের মাসের partition আগে থেকেই বানান (orchestrator-এর একটি ছোট মাসিক কাজ), আর default partition খালি আছে কি না নজরে রাখুন।
৫ · Partition pruning — EXPLAIN-এ চোখ রাখুন
Partition-এর আসল লাভ পড়ার সময়। Lake-এর ফোল্ডারে যে partition pruning দেখেছেন (পর্ব ১০), PostgreSQL তা করে plan বানানোর সময়: শর্ত দেখে যেসব partition-এ মেলা সারি থাকতেই পারে না, সেগুলো plan থেকে বাদ। ঢাকার ১৫ মার্চের (ঈদের ভিড়ের একটি দিন) অর্ডার দুইভাবে চাইলাম। সত্যিকারের run (PostgreSQL 16.15, EXPLAIN (costs off)):
=# explain … where order_ts >= '2026-03-15 00:00+06' and order_ts < '2026-03-16 00:00+06';
Aggregate
-> Seq Scan on orders_2026_03 orders_p
Filter: ((order_ts >= '2026-03-15 00:00:00+06'::timestamp with time zone) AND …)
count | sum -- 127 | 843180
=# explain … where (order_ts at time zone 'Asia/Dhaka')::date = date '2026-03-15';
Aggregate
-> Append
-> Seq Scan on orders_2026_01 orders_p_1
Filter: (((order_ts AT TIME ZONE 'Asia/Dhaka'::text))::date = '2026-03-15'::date)
-> Seq Scan on orders_2026_02 orders_p_2
-> Seq Scan on orders_2026_03 orders_p_3
count | sum -- 127 | 843180
- প্রশ্ন
order_ts১৫ মার্চ, ঢাকা - 2026_01
বাদসীমা মেলে না - 2026_02
বাদসীমা মেলে না - 2026_03
Seq Scan127 সারি - function
Append ×3সব পড়া
order_ts >= '2026-03-15 00:00+06' order_ts < '2026-03-16 00:00+06'
সীমার শেষ 02-01 ≤ 03-15
→ plan থেকে বাদ
সীমার শেষ 03-01 ≤ 03-15
→ plan থেকে বাদ
Seq Scan on orders_2026_03
count 127 · sum 843,180
(order_ts at time zone 'Asia/Dhaka')::date
= '2026-03-15'
Append: 01 + 02 + 03
একই উত্তর, ৩ গুণ পড়া
- প্রশ্ন আসে। শর্ত সরাসরি partition key
order_ts-এর ওপর, দুটি ধ্রুব মান দিয়ে, ঢাকার সময়ে। Planner এখন প্রতিটি partition-এর সীমার সঙ্গে শর্ত মেলাবে। - জানুয়ারি বাদ। জানুয়ারির ভাগের সীমা ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি (ঢাকা)। ১৫ মার্চ সেই পরিসরে পড়তেই পারে না, তাই partition-টি plan-এ আসেই না; ডিস্ক থেকে একটি page-ও পড়া হয় না।
- ফেব্রুয়ারিও বাদ। একই যুক্তি। এই কাজ হয় query চলার আগে, শুধু ক্যাটালগে রাখা সীমা দেখে।
- শুধু মার্চ পড়া। Plan-এ একটিই Seq Scan, মার্চের ২,৪১৩ সারির ওপর। ফল ১২৭টি অর্ডার, সব status মিলিয়ে
items_total_taka-এর যোগ ৮,৪৩,১৮০ টাকা। - একই প্রশ্ন, function-এ মোড়া key.
(order_ts at time zone 'Asia/Dhaka')::date-এর মান কোন partition-এ থাকবে, planner সীমা দেখে বলতে পারে না। তাই তিনটি partition-ই Append-এ। উত্তর একই (১২৭), কাজ তিন গুণ। বড় টেবিলে এটাই “partition করলাম, তবু ধীর কেন” প্রশ্নের সবচেয়ে সাধারণ উত্তর।
Pruning শুধু plan বানানোর সময় নয়, চলার সময়ও হয়। Prepared statement-এ $1-এর মান plan বানানোর সময় জানা থাকে না; generic plan জোর করে (plan_cache_mode = force_generic_plan, শুধু নিজের session-এ) ১০ ফেব্রুয়ারি চাইলাম। সত্যিকারের run:
=# prepare one_day(timestamptz) as select count(*) from dw.orders_p
where order_ts >= $1 and order_ts < $1 + interval '1 day';
=# explain (analyze, costs off, timing off, summary off) execute one_day('2026-02-10 00:00+06');
Aggregate (actual rows=1 loops=1)
-> Append (actual rows=77 loops=1)
Subplans Removed: 2
-> Seq Scan on orders_2026_02 orders_p_1 (actual rows=77 loops=1)
Rows Removed by Filter: 1699
Subplans Removed: 2 মানে চলার সময় দুটি ভাগ বাদ গেছে। আর ১,৬৯৯ + ৭৭ = ১,৭৭৬, ফেব্রুয়ারির পুরো ভাগ। এখানে কোনো index নেই, তাই মাসের ভেতরে পুরোটা পড়া হয়েছে; partition আর index একে অপরের বদলি নয়, সঙ্গী।
Function-এ মোড়া কলামে index-ও একইভাবে অকেজো হয়। ব্রাউজারের SQLite-এ partition নেই, কিন্তু index আছে; একই শিক্ষা EXPLAIN QUERY PLAN-এ দেখুন। নিচে ঢাকার ১৪ থেকে ১৬ মার্চের সীমার কাছের ১৩টি আসল অর্ডার (একটি টুকরো), সময় UTC-তে text হিসেবে, যেমন CSV-তে আছে:
-- ১) ঢাকার ১৫ মার্চ = UTC 03-14 18:00 থেকে 03-15 18:00; কলাম যেমন আছে
EXPLAIN QUERY PLAN
SELECT COUNT(*), SUM(items_total_taka) FROM orders
WHERE order_ts >= '2026-03-14T18:00:00Z' AND order_ts < '2026-03-15T18:00:00Z';
SELECT COUNT(*) AS n, SUM(items_total_taka) AS taka FROM orders
WHERE order_ts >= '2026-03-14T18:00:00Z' AND order_ts < '2026-03-15T18:00:00Z';
-- ২) একই দিন, কিন্তু কলামকে function-এ মুড়ে
EXPLAIN QUERY PLAN
SELECT COUNT(*), SUM(items_total_taka) FROM orders
WHERE date(order_ts, '+6 hours') = '2026-03-15';
SELECT COUNT(*) AS n, SUM(items_total_taka) AS taka FROM orders
WHERE date(order_ts, '+6 hours') = '2026-03-15';
-- ৩) ফাঁদ: UTC তারিখ ধরে "১৫ মার্চ"
SELECT COUNT(*) AS n_utc_day FROM orders WHERE substr(order_ts, 1, 10) = '2026-03-15';আসল আউটপুট (ব্রাউজারের SQLite):
id parent notused detail
4 0 165 SEARCH orders USING INDEX orders_ts (order_ts>? AND order_ts<?)
n taka
8 10170
id parent notused detail
3 0 216 SCAN orders
n taka
8 10170
n_utc_day
7
প্রথম রূপে SQLite index দিয়ে সরাসরি পরিসরে যায় (SEARCH … USING INDEX). দ্বিতীয় রূপে একই ৮টি অর্ডার আর একই ১০,১৭০ টাকা, কিন্তু SCAN orders: প্রতিটি সারির ওপর function চালিয়ে তবে মেলানো। এমন শর্তকে বলা হয় “sargable নয়”। PostgreSQL-এর partition pruning-এ এই একই নিয়ম। তৃতীয় প্রশ্নটি আরেকটি ফাঁদ দেখায়: UTC তারিখ ধরলে “১৫ মার্চ” মানে ৭টি অর্ডার, যার দুটি (104935, 104997) আসলে ঢাকার ১৬ মার্চের, আর ঢাকার ১৫ মার্চের তিনটি বাদ। SQLite-এ date(…, '+6 hours') লিখতে হয়; PostgreSQL-এ at time zone 'Asia/Dhaka', DuckDB-তেও একই রকম।
পুরোনো ডেটা সরানো: DELETE বনাম DETACH
Partitioning-এর দ্বিতীয় বড় লাভ পুরোনো ডেটা সরানোয় (retention). Partition ছাড়া টেবিলে জানুয়ারি মুছলে DELETE 1899, তারপর পরিসংখ্যান বলে n_live_tup 4189, n_dead_tup 1899, আর ফাইল আগের মতোই ৫,২৪,২৮৮ byte: মুছে ফেলা সারিগুলো dead tuple হয়ে থাকে, যতক্ষণ না VACUUM আসে। Partition-ওয়ালা টেবিলে একই কাজ একটি ক্যাটালগ বদল: ALTER TABLE dw.orders_p DETACH PARTITION dw.orders_2026_01. মূল টেবিলে তখন ৪,১৮৯ সারি, আর বিচ্ছিন্ন টেবিলে জানুয়ারির ১,৮৯৯টি অক্ষত, চাইলে আর্কাইভ করে DROP. বড় টেবিলে DELETE প্রতিটি সারি ছোঁয় আর WAL লেখে, DETACH ছোঁয় না।
৬ · BRIN বনাম B-tree — সময়ের কলামে কোন index
বাজারঘরের অর্ডার সময়ের ক্রমে আসে, আর টেবিলের শেষে যোগ হয়। এমন টেবিলে ডিস্কের page-গুলোও মোটামুটি সময়ের ক্রমে সাজানো থাকে। BRIN (Block Range INdex) এই সুযোগ নেয়: প্রতি ১২৮টি পরপর page-এর জন্য শুধু সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় মান রাখে। পরিচিত B-tree রাখে প্রতিটি সারির মান আর ঠিকানা। দুটির তত্ত্ব DBMS ও SQL-এর পর্ব ৪০-এ; এখানে মাপজোখ।
৬,০৮,৮০০ সারির দুটি টেবিল বানালাম: big_sorted (অর্ডারের সময়ের ক্রমে, যেমন একটি append-only টেবিল হয়) আর big_shuffled (একই সারি এলোমেলো ক্রমে, setseed(0.2026)). তারপর index, আর ঢাকার ১৫ মার্চের প্রশ্ন, প্রতিটি index আলাদা করে। সত্যিকারের run (PostgreSQL 16.15, EXPLAIN (ANALYZE, BUFFERS), parallel বন্ধ):
tablename | correlation -- pg_stats, order_ts
big_shuffled | 0.0070383
big_sorted | 1
relname | bytes | size | relpages
big_sorted | 39845888 | 38 MB | 4864
big_sorted_btree | 4194304 | 4096 kB | 512
big_sorted_brin | 24576 | 24 kB | 3
big_shuffled_brin | 24576 | 24 kB | 3
CREATE INDEX … btree: Time: 66.986 ms CREATE INDEX … brin: Time: 41.202 ms
-- B-tree: Index Scan using big_sorted_btree (actual rows=12700)
Buffers: shared hit=102 read=14
-- BRIN: Bitmap Heap Scan on big_sorted (actual rows=12700)
Rows Removed by Index Recheck: 19463
Heap Blocks: lossy=256 Buffers: shared hit=261
-- BRIN, shuffled table: Bitmap Heap Scan on big_shuffled (actual rows=12700)
Rows Removed by Index Recheck: 596100
Heap Blocks: lossy=4864 Buffers: shared hit=4866
-- no index: Seq Scan on big_sorted Rows Removed by Filter: 596100
Buffers: shared hit=4864
BRIN ২৪ kB (৩টি page), B-tree ৪,০৯৬ kB, ১৭০ গুণ বড়। টেবিলের ৪,৮৬৪ page ÷ ১২৮ = ৩৮টি range, যাদের min/max একটি page-এই আঁটে। পড়ার হিসাব নিচের stepper-এ ধাপে ধাপে; সংক্ষেপে, B-tree ১১৬টি buffer, সাজানো টেবিলে BRIN ২৬১টি, এলোমেলো টেবিলে BRIN ৪,৮৬৬টি, যা index ছাড়া পুরো টেবিল পড়ার (৪,৮৬৪) চেয়েও বেশি। দুটি টেবিলের পার্থক্য এক সংখ্যায় ধরা পড়ে: pg_stats-এর correlation, ১ বনাম ০.০০৭।
নিচের simulator একই যুক্তি ছোট আকারে দেখায়: বাজারঘরের ৯০ দিনের আসল দৈনিক অর্ডার-সংখ্যা (সব status) থেকে প্রতিটি অর্ডারের তারিখ বানিয়ে page-এ ভরা হয় (page-প্রতি ১২৫ সারি, lab-এর টেবিলের মতো), প্রতি ৪ page-এ একটি range. তারপর ১৫ মার্চের জন্য BRIN কত page পড়বে, সময়ের ক্রমে আর এলোমেলো ক্রমে।
import csv, random
days = [(r["dhaka_date"], int(r["orders"])) for r in csv.DictReader(open("daily.csv"))]
rows = [d for d, n in days for _ in range(n)] # one value per order, arrival order
ROWS_PER_PAGE, PAGES_PER_RANGE = 125, 4
TARGET = "2026-03-15"
def brin(values):
pages = [values[i:i + ROWS_PER_PAGE] for i in range(0, len(values), ROWS_PER_PAGE)]
ranges = []
for i in range(0, len(pages), PAGES_PER_RANGE):
block = [v for p in pages[i:i + PAGES_PER_RANGE] for v in p]
ranges.append((min(block), max(block), len(pages[i:i + PAGES_PER_RANGE])))
hit = [r for r in ranges if r[0] <= TARGET <= r[1]] # min <= day <= max
exact = sum(1 for p in pages if TARGET in p) # pages a B-tree visits
return len(pages), ranges, hit, exact
random.seed(2026)
shuffled = rows[:]
random.shuffle(shuffled)
for name, vals in (("time order", rows), ("shuffled", shuffled)):
npages, ranges, hit, exact = brin(vals)
print(f"{name}: {len(vals)} rows, {npages} pages, {len(ranges)} ranges")
for lo, hi, _ in ranges[:2]:
print(f" range summary min {lo} max {hi}")
print(f" {TARGET}: BRIN reads {sum(r[2] for r in hit)} pages "
f"({len(hit)} ranges), exact pages holding it: {exact}")আসল আউটপুট (ব্রাউজারের Python):
time order: 6088 rows, 49 pages, 13 ranges
range summary min 2026-01-01 max 2026-01-09
range summary min 2026-01-09 max 2026-01-17
2026-03-15: BRIN reads 4 pages (1 ranges), exact pages holding it: 2
shuffled: 6088 rows, 49 pages, 13 ranges
range summary min 2026-01-01 max 2026-03-31
range summary min 2026-01-01 max 2026-03-31
2026-03-15: BRIN reads 49 pages (13 ranges), exact pages holding it: 46
সময়ের ক্রমে প্রতিটি range-এর সারাংশ সরু (৮–৯ দিন), তাই ১৫ মার্চ একটিই range-এ পড়ে: BRIN ৪ page পড়ে, যেখানে দিনটি আসলে আছে ২টি page-এ (B-tree ঠিক সেই দুটিই পড়ত)। এলোমেলো ক্রমে প্রতিটি range-এর সারাংশ পুরো তিন মাস জুড়ে, তাই BRIN কিছুই বাদ দিতে পারে না: ৪৯টি page-ই পড়ে। আর ১৫ মার্চের ১২৭টি অর্ডার তখন ৪৯টির মধ্যে ৪৬টি page-এ ছড়ানো, তাই B-tree-ও প্রায় পুরো টেবিল ছুঁত। BRIN “আনুমানিক” index: সে বলে “এই page-গুচ্ছে থাকতে পারে”, তারপর টেবিল পড়ে মিলিয়ে নিতে হয়। এই আনুমানিকতার দাম কম থাকে শুধু তখন, যখন ডেটার ভৌত ক্রম আর কলামের মানের ক্রম মেলে।
| ধাপ | |
| range | |
| buffer | |
| সারি | |
| বাদ (recheck) |
- সারাংশ পড়া। BRIN-এর ২৪ kB-র ভেতরে ৩৮টি range-এর min আর max. Index-এর ৫টি buffer ছুঁয়ে পুরো সারাংশ পড়া হয়।
- Range বাছাই। যে range-এর
min ≤ 15 মার্চের শেষআরmax ≥ 15 মার্চের শুরু, শুধু সেগুলো রাখা। সময়ের ক্রমে সাজানো টেবিলে মেলে ২টি। - Lossy bitmap. BRIN সারির ঠিকানা জানে না, শুধু page-গুচ্ছ। তাই bitmap-এ চিহ্ন পড়ে পুরো page-এর ওপর: ২ × ১২৮ = ২৫৬টি page, plan-এ
Heap Blocks: lossy=256. - টেবিল পড়া। সেই ২৫৬ page-এর প্রতিটি সারি (৩২,১৬৩টি) পড়া হয়। মোট buffer ৫ + ২৫৬ = ২৬১। B-tree একই কাজ করেছিল ১১৬ buffer-এ, কিন্তু তার আকার ১৭০ গুণ।
- Recheck. প্রতিটি সারির
order_tsআবার শর্তের সঙ্গে মেলানো: ১৯,৪৬৩টি বাদ, থাকে ১২,৭০০, অর্থাৎ ১২৭ × ১০০। - এলোমেলো টেবিলে একই BRIN. প্রতিটি range-এর min আর max তিন মাসের প্রায় দুই প্রান্তে, তাই ৩৮টিই মেলে। ৪,৮৬৪ page পড়া, ৫,৯৬,১০০ সারি বাদ: index থাকা না থাকার চেয়েও খারাপ। BRIN-এর আগে
correlationদেখুন।
| বিষয় | B-tree | BRIN |
|---|---|---|
| Lab-এ আকার (৬,০৮,৮০০ সারি) | ৪,০৯৬ kB | ২৪ kB |
| একদিনের প্রশ্নে buffer | ১১৬ | ২৬১ (সাজানো), ৪,৮৬৬ (এলোমেলো) |
| Load-এর সময় হালনাগাদের খরচ | প্রতিটি সারিতে | প্রায় নেই; নতুন page-এর সারাংশ পরে |
একটি সারি খোঁজা (order_id = …) | খুব ভালো | অচল |
| উপযুক্ত | OLTP, ছোট পরিসর, unique key | বিশাল append-only টেবিল, সময়ের পরিসর |
দুটি index-ই থাকলে planner B-tree বেছে নিয়েছে, এই ছোট পরিসরে যা ঠিক। BRIN-এর আসল জায়গা কয়েকশো কোটি সারির log বা event টেবিল। আর partition নিজেও একরকম মোটা দাগের BRIN: প্রতিটি মাসের সীমা ক্যাটালগে লেখা।
৭ · Bulk load-এর পরে — ANALYZE আর VACUUM
Load শেষ, সারি টেবিলে। কাজ কি শেষ? Lab-এ ৬,০৮,৮০০ সারি COPY দিয়ে নতুন টেবিলে ঢোকালাম, একটি index বানালাম, আর পরীক্ষার জন্য শুধু এই টেবিলের autovacuum বন্ধ রাখলাম (WITH (autovacuum_enabled = false), server-এর সেটিং নয়)। তারপর planner-কে জিজ্ঞেস করলাম কতগুলো nagad অর্ডার আছে। সত্যিকারের run (PostgreSQL 16.15):
n_live_tup | n_mod_since_analyze | last_analyze | last_autoanalyze
608800 | 608800 | |
-- ANALYZE-এর আগে
-> Seq Scan on fresh (cost=0.00..13066.00 rows=3044 width=0) (actual rows=78300 loops=1)
-- index দিয়ে ১৫ মার্চ, VACUUM-এর আগে
-> Bitmap Heap Scan on fresh (actual rows=12700) Heap Blocks: exact=119
Buffers: shared hit=119 read=14
=# vacuum (analyze) dw.fresh; -- Time: 54.910 ms
relpages | reltuples | relallvisible
5456 | 608800 | 5446
-- ANALYZE-এর পরে
-> Seq Scan on fresh (cost=0.00..13066.00 rows=78921 width=0) (actual rows=78300 loops=1)
-- VACUUM-এর পরে
-> Index Only Scan using fresh_ts on fresh (actual rows=12700)
Heap Fetches: 0 Buffers: shared hit=15
দুটি আলাদা সমস্যা, দুটি আলাদা ওষুধ:
- পরিসংখ্যান নেই → ভুল অনুমান। ANALYZE-এর আগে planner জানে না কোন মান কতবার আছে; একটি সাধারণ সমতার শর্তে সে ধরে নেয় সারির আধা শতাংশ (০.০০৫ × ৬,০৮,৮০০ = ৩,০৪৪)। আসলে ৭৮,৩০০ (৭৮৩ × ১০০)। এখানে plan বদলায়নি, কিন্তু join-এর ক্রম বা hash বনাম nested loop বাছাইয়ে ২৬ গুণ ভুল অনুমান বিপর্যয় ঘটাতে পারে। ANALYZE-এর পরে অনুমান ৭৮,৯২১, প্রায় নিখুঁত।
- Visibility map খালি → index-only scan অচল। Index-only scan-এ উত্তর আসে শুধু index থেকে, কিন্তু PostgreSQL-কে নিশ্চিত হতে হয় যে সারিগুলো সবার জন্য দৃশ্যমান। সেই তথ্য থাকে visibility map-এ, যা VACUUM ভরে। আগে planner index-only scan বেছেই নেয়নি (১৩৩ buffer); VACUUM-এর পরে Index Only Scan,
Heap Fetches: 0, মাত্র ১৫ buffer.
অংশ ৩-এর COPY … FREEZE এখানে কাজে আসে। একই transaction-এ বানানো টেবিলে FREEZE দিয়ে load, তারপর শুধু index আর ANALYZE (VACUUM নয়): relallvisible 5448 (৫,৪৫৬ page-এর মধ্যে), আর একই প্রশ্নে Index Only Scan … Heap Fetches: 0. PostgreSQL 14 থেকে COPY FREEZE visibility map-ও ভরে, তাই আলাদা VACUUM ছাড়াই এই সুবিধা।
Autovacuum-এর ওপর ভরসা করে বসে থাকবেন না। Lab-এর সেটিং অনুযায়ী autovacuum একটি টেবিলে ANALYZE চালায় যখন বদলানো সারি 50 + 0.1 × সারির সংখ্যা ছাড়ায়, আর শুধু-insert-এর পরে VACUUM চালায় 1000 + 0.2 × সারির সংখ্যা ছাড়ালে (এই দ্বিতীয় নিয়ম PostgreSQL 13 থেকে)। তা ছাড়া autovacuum ঘুরে ঘুরে টেবিল দেখে, আপনার pipeline-এর পরের ধাপ তার জন্য অপেক্ষা করে না। নিয়ম: load-এর পরে, dashboard বা dbt-র পরের ধাপের আগে, pipeline নিজেই ANALYZE (বড় নতুন টেবিলে VACUUM (ANALYZE)) চালাবে।
৮ · Materialized view — মালিকের জন্য আগে থেকে বানানো হিসাব
বাজারঘরের মালিক প্রতিদিন সকালে একটি dashboard দেখেন: ঢাকার দিন ধরে অর্ডার, placed অর্ডার আর আয়। প্রতিবার পুরো টেবিল যোগ না করে ফল একবার হিসাব করে টেবিলের মতো রেখে দেওয়া যায়: materialized view (MV). View আর MV-র মৌলিক পার্থক্য DBMS ও SQL-এর পর্ব ২৪-এ; এখানে data pipeline-এ তার refresh-এর আচরণ।
create materialized view dw.daily_revenue as
select (order_ts at time zone 'Asia/Dhaka')::date as dhaka_date,
count(*) as orders,
count(*) filter (where status = 'placed') as placed,
coalesce(sum(items_total_taka) filter (where status = 'placed'), 0) as placed_taka
from dw.orders_mv_src group by 1;
Lab-এ shop.orders-এর একটি কপির ওপর MV বানিয়ে একটি পাঠক session আর একটি লেখক session দিয়ে পুরো গল্পটি চালালাম। সত্যিকারের run (PostgreSQL 16.15, psycopg 3.3.9):
create MV: 3.8 ms
rows: [(90, 6088, 41887565)]
2026-01-01..03: [('2026-01-01', 59, 56, 298710), ('2026-01-02', 66, 58, 389050), ('2026-01-03', 63, 62, 388130)]
source 01-01 after cancel: [(55, 289875)]
MV 01-01 before refresh: [(56, 298710)]
ERROR: cannot refresh materialized view "dw.daily_revenue" concurrently
| HINT: Create a unique index with no WHERE clause on one or more columns of the materialized view.
reader during plain refresh: LockNotAvailable: canceling statement due to lock timeout … after 2.0 s
lock held: [('ShareLock', True), ('ExclusiveLock', True), ('AccessExclusiveLock', True)]
reader during concurrent refresh: [(55, 289875)] in 0.3 ms (old snapshot)
lock held: [('AccessShareLock', True), ('RowExclusiveLock', True), ('ExclusiveLock', True)]
MV 01-01 after commit: [(56, 298710)]
| মুহূর্ত | |
| উৎস | |
| MV | |
| পাঠক | |
| lock |
- MV তৈরি। ৯০টি দিন, মোট ৬,০৮৮ অর্ডার, placed আয় ৪,১৮,৮৭,৫৬৫ টাকা। ১ জানুয়ারি: ৫৯টি অর্ডার, ৫৬টি placed, ২,৯৮,৭১০ টাকা, reference lab-এর সংখ্যা।
- উৎসে একটি বাতিল। অর্ডার 100056 (৮,৮৩৫ টাকা) বাতিল হলো। উৎসে এখন ৫৫টি placed, ২,৮৯,৮৭৫ টাকা। MV বদলায়নি: এটি একটি ছবি, স্রোত নয়। Refresh না হওয়া পর্যন্ত dashboard পুরোনো সংখ্যা দেখাবে।
- CONCURRENTLY, কিন্তু unique index নেই। Error আর একটি পরিষ্কার HINT: concurrent refresh নতুন আর পুরোনো ফল সারি ধরে মেলায়, তার জন্য একটি unique index চাই।
create unique index … (dhaka_date)দিলাম। - সাধারণ REFRESH, transaction খোলা। Refresh
AccessExclusiveLockনেয়; পাঠকের সাধারণSELECT-ও অপেক্ষা করে। পাঠকেরlock_timeout২ সেকেন্ড ছিল, তাই ২ সেকেন্ড পরে error. সত্যিকারের dashboard-এ এটি দেখায় “লোড হচ্ছে…” ঘোরা চাকা। Commit-এর পরে MV-তে ৫৫ / ২,৮৯,৮৭৫। - CONCURRENTLY, transaction খোলা। অর্ডারটি আবার placed করে concurrent refresh. এখন lock
ExclusiveLock, যা পড়া আটকায় না: পাঠক ০.৩ মিলিসেকেন্ডে উত্তর পান, তবে পুরোনো ছবি (৫৫)। দুটি refresh একসঙ্গে চলতে পারে না। - Commit. পাঠক নতুন ফল দেখেন: ৫৬ / ২,৯৮,৭১০। Concurrent refresh ভেতরে নতুন ফল আলাদা হিসাব করে, তারপর শুধু বদলানো সারিগুলো লেখে।
খরচ কত? ৬,০৮,৮০০ সারির টেবিলের ওপর একই MV পাঁচবার করে refresh. সত্যিকারের run:
608,800 source rows, refresh median 143.6 ms
608,800 source rows, refresh concurrently median 140.6 ms
dashboard query on MV: [(90, 4188756500)] in 0.3 ms
same aggregate from the table: 90 rows median 128.2 ms
Dashboard-এর প্রশ্ন MV থেকে ০.৩ মিলিসেকেন্ড, টেবিল থেকে ১২৮ মিলিসেকেন্ড। দুই refresh-এর সময় প্রায় সমান, কারণ MV মাত্র ৯০ সারির; MV বড় হলে concurrent refresh-এর মেলানোর কাজ ধীর হতে পারে, তখন মাপুন। PostgreSQL-এর MV সবসময় পুরো query আবার চালায়; শুধু পরিবর্তনটুকু হিসাব করার কাজ সাধারণত dbt-র incremental model দিয়ে হয় (পর্ব ২৪)।
৯ · PostgreSQL থেকে বাইরে — logical decoding আর DuckDB
পরিবর্তনের স্রোত: প্রথম দেখা
পর্ব ১৩-এ দেখেছেন, updated_at দিয়ে পরিবর্তন ধরা দেরির commit আর delete-এ ব্যর্থ হয়। PostgreSQL-এর WAL-এ প্রতিটি পরিবর্তন commit-এর ক্রমে লেখা থাকে, আর lab-এর server-এ wal_level = logical, তাই সেই log সারির ভাষায় পড়া যায়: logical decoding. পড়ার জায়গা ধরে রাখে একটি replication slot. নিজের একটি ছোট টেবিলে (১ জানুয়ারির ৫৯টি অর্ডার) একটি publication আর test_decoding plugin-এর একটি slot বানিয়ে তিনটি কাজ করলাম: একটি update, একটি insert, একটি delete. সত্যিকারের run (PostgreSQL 16.15; লাইনগুলো ছোট করা):
=# select * from pg_create_logical_replication_slot('postgresql_for_de_slot', 'test_decoding');
=# update …; insert …; delete …;
slot_name | plugin | active | retained
postgresql_for_de_slot | test_decoding | f | 552 bytes
=# select data from pg_logical_slot_get_changes('postgresql_for_de_slot', NULL, NULL, 'include-xids', '0');
BEGIN
table dw.orders_cdc: UPDATE: order_id[integer]:100056 … status[text]:'cancelled' updated_at[…]:'2026-01-02 10:15:00+06'
COMMIT
BEGIN
table dw.orders_cdc: INSERT: order_id[integer]:100077 customer_id[integer]:173 … status[text]:'placed' …
COMMIT
BEGIN
table dw.orders_cdc: DELETE: order_id[integer]:100059
COMMIT
left_after_read
0
Delete-টিও এসেছে, যা কোনো timestamp-ভিত্তিক query কখনো দেখত না। একবার পড়া হলে slot এগিয়ে যায় (left_after_read 0). আর retained 552 bytes একটি সতর্কবার্তা: slot যতক্ষণ না পড়া হয়, PostgreSQL ততক্ষণ WAL মুছতে পারে না। পাঠক থেমে থাকলে WAL জমে ডিস্ক ভরে যেতে পারে। এজন্য কাজ শেষে slot আর publication মুছে দিয়েছি (pg_drop_replication_slot, drop publication). আসল CDC, অর্থাৎ PostgreSQL থেকে Kafka-তে, built-in pgoutput plugin আর slot-এর নিরাপত্তা নিয়ে পুরো গল্প পর্ব ৪৫-এ; replication-এর তত্ত্ব DBMS ও SQL-এর পর্ব ৫২ আর System Design-এর পর্ব ২২-এ।
DuckDB দিয়ে PostgreSQL পড়া
বিশ্লেষণের জন্য উৎস থেকে ডেটা বের করার একটি সহজ পথ: DuckDB-র postgres extension, যা PostgreSQL-এর টেবিলকে DuckDB-র ভেতরে টেবিলের মতো দেখায়। PostgreSQL নিজেও উল্টো কাজ পারে, অর্থাৎ অন্য উৎসকে নিজের টেবিলের মতো দেখানো: তার নাম foreign data wrapper (যেমন postgres_fdw, file_fdw; দুটিই lab-এর server-এ install করার জন্য পাওয়া যায়)। Lab-এর DuckDB-তে postgres extension আগে থেকে ছিল না; প্রথম INSTALL postgres ইন্টারনেট থেকে নামিয়েছে (১২.০ সেকেন্ড), তারপর ~/.duckdb/extensions-এ থেকে গেছে। অর্থাৎ ইন্টারনেট ছাড়া প্রথমবার এটি চলবে না। সত্যিকারের run (DuckDB 2.0.1):
INSTALL postgres ok in 12.0 s -- প্রথমবার, ডাউনলোড
[('postgres_scanner', True, True, '8b9d0bbe8d', 'REPOSITORY')]
=# ATTACH 'dbname=dem_postgresql_for_de host=/var/run/postgresql' AS pg (TYPE postgres, READ_ONLY);
[(6088, 41887565)]
[(datetime.date(2026, 1, 1), 59), (datetime.date(2026, 1, 2), 66), (datetime.date(2026, 1, 3), 63)]
parquet rows: [(6088,)] bytes: 144116
-- EXPLAIN: যে SQL PostgreSQL-এ পাঠানো হলো
SET LOCAL TimeZone = 'UTC'
SELECT count(*) AS "count_star()" FROM "shop"."orders" WHERE (("order_ts" >= TIMESTAMPTZ '2026-03-14 18:00:00+00')
AND ("order_ts" < TIMESTAMPTZ '2026-03-15 18:00:00+00'))
write attempt: InvalidInputException … attached in read-only mode!
সংখ্যা মেলে (৬,০৮৮, ৪,১৮,৮৭,৫৬৫ টাকা, প্রথম তিন দিন ৫৯, ৬৬, ৬৩)। DuckDB শর্তটি PostgreSQL-এই পাঠিয়েছে (filter pushdown), +06-কে UTC-তে বদলে। এক লাইনে পুরো টেবিল Parquet-এ গেছে, ১,৪৪,১১৬ byte (পর্ব ০৯)। আর READ_ONLY attach ভুল করে উৎসে লেখা আটকেছে, যা উৎসের ক্ষেত্রে নিরাপদ অভ্যাস।
আরও গভীরে: PostgreSQL-এর জন্ম ১৯৮৬ সালে বার্কলিতে Michael Stonebraker-এর POSTGRES প্রকল্পে; ১৯৯৬-এ নাম হয় PostgreSQL. এই পর্বের অনেক অংশ তুলনামূলক নতুন: BRIN 9.5-এ (২০১৬), REFRESH … CONCURRENTLY আর logical decoding 9.4-এ, declarative partitioning আর built-in logical replication 10-এ (২০১৭), চলার সময়ের pruning ও default partition 11-এ। আগে partition বানানো হতো inheritance, trigger আর constraint_exclusion দিয়ে, যা পুরোনো টিউটোরিয়ালে এখনো দেখবেন। ভেতরে প্রতিটি সারির সঙ্গে কয়েক ডজন byte-এর একটি header থাকে (কোন transaction বানাল, কোনটি মুছল), যা MVCC-র ভিত্তি, আর বিশ্লেষণে row store-এর একটি বাড়তি খরচ।
পরীক্ষা ও ইন্টারভিউতে এই বিষয়ে প্রায়ই আসে:
- COPY কেন INSERT-এর চেয়ে দ্রুত? একটি স্টেটমেন্ট আর একটি স্রোত: প্রতি সারির round trip, parse আর commit নেই, সারি একসঙ্গে লেখা হয়, WAL কম।
- Partition pruning কখন কাজ করে না? শর্ত partition key-এর ওপর না থাকলে, বা key-কে function বা type cast-এ মুড়লে।
- BRIN কখন B-tree-এর চেয়ে ভালো? বিশাল, সময়ের ক্রমে জমা (উচ্চ correlation) টেবিলে পরিসরের প্রশ্নে; আকার আর লেখার খরচ নগণ্য। এলোমেলো ডেটায় অকেজো।
REFRESH MATERIALIZED VIEW CONCURRENTLY-এর শর্ত আর লাভ? MV-তে একটি unique index লাগে; refresh চলাকালীন পাঠক আটকান না।- Bulk load-এর পরে কী চালাবেন?
ANALYZE(planner-এর অনুমান), বড় নতুন টেবিলেVACUUM(visibility map, index-only scan).
১০ · AI-এর যুগে PostgreSQL-এর load আর schema যাচাই
AI-এর লেখা load script প্রায়ই ১,০০০ সারিতে দিব্যি চলে আর ১০ লাখে রাত পার করে দেয়; partition-এর DDL দেখতে ঠিক, কিন্তু সীমা ভুল time zone-এ। বারবার দেখা ভুলগুলো:
| AI প্রায়ই যা লেখে | কী ভাঙে | কীভাবে ধরবেন |
|---|---|---|
লুপে সারি ধরে INSERT আর প্রতিটির পরে commit() | Lab-এ ৬,০৮৮ সারিতে ৮.৭ সেকেন্ড; বড় load-এ ঘণ্টা | ছোট নমুনায় সময় মাপুন; COPY বা এক transaction-এ batch |
Partition-এর সীমা time zone ছাড়া ('2026-02-01') | Session-এর time zone-এ স্থির হয়; ঢাকার মাসের শুরুর ৬ ঘণ্টা ভুল ভাগে | \d+ table-এ সীমা পড়ুন; প্রতি ভাগের সংখ্যা উৎসের মাসের সঙ্গে মিলান |
WHERE date(order_ts) = … | Pruning আর index অচল, আর UTC তারিখ | EXPLAIN-এ Append-এর নিচে কয়টি partition |
Partitioned টেবিলে শুধু order_id primary key | Error; বা AI key বাদ দিয়ে দেয়, duplicate-এর পাহারা থাকে না | Key-এ partition কলাম যোগ, আর load-এ dedup |
“গতির জন্য” আসল টেবিল UNLOGGED | Crash-এ টেবিল খালি, replica-তে নেই | UNLOGGED শুধু staging-এ, যা আবার বানানো যায় |
Load-এর পরে ANALYZE নেই | ভুল অনুমান, ভুল join plan | EXPLAIN ANALYZE-এ rows (অনুমান) বনাম actual rows |
PostgreSQL 16-এ COPY … (ON_ERROR ignore) | option "on_error" not recognized (অপশনটি 17-এর) | select version() আর সেই version-এর docs |
| Connection string-এ আসল password | Git-এ গোপন তথ্য ফাঁস | Environment variable বা .pgpass; নমুনায় bazarghar-demo-password |
AI-কে কাজ দেওয়ার সময় version, time zone আর যাচাইয়ের দাবি একসঙ্গে দিন:
AI-এর লেখা PostgreSQL load হাতে পেলে — যাচাইয়ের চেকলিস্ট
ভাবনার প্রশ্ন
প্রতিটি প্রশ্ন নিয়ে নিজে কিছুক্ষণ ভাবুন, তারপর “→ উত্তর” চাপুন।
প্র ০১PostgreSQL দিয়েই কি বাজারঘরের warehouse চালানো যায়? কোন সংকেত দেখলে DuckDB, lakehouse বা cloud warehouse-এ সরবেন?
এখন বাজারঘরের পুরো তিন মাসের ডেটা ১১ MB, এমনকি ১০০ গুণ কপিও কয়েকশো MB. এই আকারে PostgreSQL-ই একটি চমৎকার warehouse: দলের সবাই SQL জানেন, dbt-র PostgreSQL adapter আছে, transaction আর constraint আছে, আর আলাদা কোনো ব্যবস্থা চালাতে হয় না। এই পর্বের কৌশলগুলো (COPY, partition, BRIN, MV) ঠিক এই ভূমিকার জন্যই।
কিন্তু PostgreSQL মূলত row store. একটি কলামের যোগফলের জন্যও সে পুরো সারি পড়ে, আর প্রতিটি সারির সঙ্গে MVCC-র header থাকে। পর্ব ০৩-এ একই aggregate PostgreSQL আর DuckDB-তে পাশাপাশি দেখেছেন। তাই সরে যাওয়ার সংকেতগুলো সাধারণত এরকম: (১) বিশ্লেষণের প্রশ্নগুলো কয়েক কোটি সারি scan করছে আর partition বা index দিয়ে আর ছোট করা যাচ্ছে না; (২) রাতের load আর MV refresh-এর জানালা এত লম্বা যে সকালের dashboard-এর আগে শেষ হয় না; (৩) একই সময়ে অনেক বিশ্লেষক ভারী query চালাচ্ছেন আর একে অপরকে ধীর করছেন; (৪) ডেটা বিভিন্ন টুল (Spark, ML, BI) থেকে পড়তে হবে, যার জন্য খোলা format-এ (Parquet) lake ভালো।
ইতিহাসও এই পথের সাক্ষী। PostgreSQL-এর খোলা কোডের ওপর ভিত্তি করেই বেশ কয়েকটি বিশ্লেষণী database বানানো হয়েছে, যেমন Greenplum (অনেক যন্ত্রে ভাগ করা PostgreSQL), আর Amazon Redshift-এর শিকড়ও PostgreSQL-ভিত্তিক একটি পুরোনো engine-এ। আবার Citus বা columnar storage-এর মতো extension PostgreSQL-কেই বড় করার চেষ্টা করে। অর্থাৎ শিল্প বারবার একই প্রশ্নের মুখোমুখি হয়েছে: পরিচিত PostgreSQL রাখব, নাকি বিশ্লেষণের জন্য বানানো engine নেব।
মধ্যপথও আছে, যা এই পর্বে দেখেছেন: উৎস থেকে Parquet-এ নিয়ে DuckDB দিয়ে বিশ্লেষণ, PostgreSQL থাকে লেনদেনের জন্য।
মূল উপলব্ধি: PostgreSQL দিয়ে শুরু করা দুর্বলতা নয়, বুদ্ধিমানের কাজ। শুধু সংকেতগুলো মাপতে থাকুন: scan-এর আকার, load-এর জানালা, একসঙ্গে কতজন। সংখ্যা যখন বলবে, তখন সরুন।
প্র ০২Lab-এ COPY প্রায় ৭৫০ গুণ দ্রুত এসেছে। এই অনুপাত কি সবসময় একই থাকবে? Network আর যন্ত্র বদলালে কী বদলাবে?
না, আর এই প্রশ্নটিই বোঝায় কেন সংখ্যার চেয়ে কারণ বোঝা জরুরি। Lab-এ PostgreSQL আর Python একই যন্ত্রে, তাই একটি round trip প্রায় নিখরচা। তবু সারি ধরে autocommit-এ ৮.৭ সেকেন্ড লেগেছে, আর synchronous_commit = off-এ ০.৩৮ সেকেন্ড। অর্থাৎ এখানে খরচের বড় অংশ commit-এর ডিস্ক flush, যা নির্ভর করে ডিস্কের ওপর। Laptop-এর WSL-এ এটি প্রায় ১.৪ মিলিসেকেন্ড; ব্যাটারি-সুরক্ষিত cache-ওয়ালা server ডিস্কে অনেক কম হতে পারে, আর ধীর network ডিস্কে অনেক বেশি।
এবার ভাবুন database ঢাকার অফিসে নয়, অন্য শহরের একটি data center-এ, আর যাওয়া-আসায় ২০ মিলিসেকেন্ড। তখন সারি ধরে INSERT, এক transaction-এ হলেও, ৬,০৮৮ × ২০ = প্রায় ১২২ সেকেন্ড শুধু অপেক্ষায়। COPY-তে অপেক্ষা একবারই, বাকিটা স্রোত, তাই সময় নির্ভর করে bandwidth-এর ওপর। অর্থাৎ network যত দূরে, COPY আর batch-এর সুবিধা তত বেশি। আর executemany-র pipeline mode-এর আসল জোরও এখানেই: সে উত্তরের জন্য থামে না।
অন্যদিকে খুব বড় load-এ বাধা হয়ে দাঁড়ায় server-এর নিজের কাজ: text থেকে সংখ্যা আর সময়ে রূপান্তর (binary format-এ যা কমেছে, ৮৯৬ থেকে ৫৩৫ মিলিসেকেন্ড), index হালনাগাদ (index পরে বানালে কমেছে), WAL (UNLOGGED-এ শূন্য), আর constraint ও trigger পরীক্ষা। তখন COPY-কেও কয়েকটি ভাগে সমান্তরাল চালানো হয়, যেমন প্রতিটি partition-এ আলাদা connection.
তাই রিপোর্টে “COPY ৭৫০ গুণ দ্রুত” নয়, লিখুন: “এই যন্ত্রে, এই ডিস্কে, ৬,০৮৮ সারিতে।” আর নিজের পরিবেশে মেপে নিন।
মূল উপলব্ধি: Bulk load-এর গতি তিনটি খরচের যোগফল: যাওয়া-আসার অপেক্ষা, commit-এর flush, আর server-এর সারি-প্রতি কাজ। কোনটি বড়, তা পরিবেশ ঠিক করে; COPY তিনটিই একসঙ্গে কমায়।
প্র ০৩Partitioning কি সবসময় গতি বাড়ায়? কত ভাগ, কোন key, আর কখন partition না করাই ভালো?
Partitioning-কে প্রায়ই গতির জাদু মনে করা হয়, কিন্তু PostgreSQL-এর docs নিজেই বলে লাভ আসে তখন, যখন টেবিল খুব বড় আর প্রশ্নগুলো partition key ধরে। এই পর্বের run-ই দেখিয়েছে: key-এর ওপর সরাসরি শর্তে একটি ভাগ পড়া হয়েছে, কিন্তু একই প্রশ্ন function-এ মোড়ালে তিনটিই। আর order_id = 103696-এর মতো প্রশ্নে, যেখানে key-ই নেই, PostgreSQL প্রতিটি ভাগের নিজের index-এ আলাদা করে খোঁজে; একটি বড় index-এর বদলে কয়েকটি ছোট index-এ যাওয়া, যা সামান্য বেশি কাজ।
ভাগের সংখ্যাও গুরুত্বপূর্ণ। প্রতিটি partition একটি পূর্ণ টেবিল: নিজের ফাইল, নিজের index, নিজের পরিসংখ্যান। হাজার হাজার partition হলে plan বানাতে সময় বাড়ে, ক্যাটালগ বড় হয়, আর একসঙ্গে অনেক ফাইল খোলা থাকে। এটি lake-এর “small files” সমস্যার আত্মীয় (পর্ব ১০)। বাজারঘরে দিনে একশোর কম অর্ডার; দিন ধরে partition করলে প্রতিটি ভাগে কয়েক page, যা অর্থহীন। মাস ধরে ভাগে প্রতিটিতে প্রায় ২,০০০ সারি, আর এখনো আসলে partition-এর দরকারই নেই। Lab-এ আমরা শেখার জন্য করেছি।
তাহলে কখন? তিনটি বাস্তব কারণ: (১) retention: পুরোনো মাস DETACH বা DROP করে সরানো, DELETE-এর dead tuple আর WAL ছাড়া; (২) রক্ষণাবেক্ষণ: প্রতিটি ভাগে আলাদা VACUUM বা index rebuild, পুরো টেবিল না ছুঁয়ে; (৩) প্রায় সব প্রশ্ন সময়ের পরিসর ধরে, আর টেবিল এত বড় যে index-ও বিশাল। Key বাছাইয়ের নিয়ম: যে কলামে প্রায় সব প্রশ্নের শর্ত থাকে আর যা দিয়ে ডেটা মোছা হয়, সাধারণত সময়।
এই বৈশিষ্ট্য দ্রুত পরিণত হয়েছে: 10-এ সীমিত রূপে শুরু, 11-এ চলার সময়ের pruning, default partition আর primary key, পরে অনেক ভাগের plan দ্রুত। তাই পুরোনো ব্লগের “partition ধীর” অভিযোগ নতুন version-এ সত্য নাও হতে পারে। আর sharding ভিন্ন জিনিস, যেখানে ভাগগুলো আলাদা যন্ত্রে (System Design-এর পর্ব ২৩)।
মূল উপলব্ধি: Partition হলো ডেটা ব্যবস্থাপনার হাতিয়ার, যা ঠিক প্রশ্নে গতিও দেয়। প্রথমে প্রশ্ন আর retention-এর নিয়ম লিখুন, তারপর key আর ভাগের আকার।
প্র ০৪PostgreSQL-এ ELT চালালে UPDATE-ভারী transformation কেন বিপদ? MVCC-র চোখে বড় UPDATE-এর বদলে কী করবেন?
PostgreSQL-এ UPDATE আসলে “পুরোনো সংস্করণ রেখে নতুন একটি সারি লেখা”, MVCC-র নিয়মে। Reference lab-এই এর একটি প্রমাণ আছে: load.sh COPY-র পরে সব অর্ডারের updated_at একবার UPDATE করে, ফলে shop.orders ১১৪টি heap page দখল করে, যেখানে একই সারি নতুন করে load করলে লাগে প্রায় ৬১টি। প্রায় অর্ধেক জায়গা পুরোনো, মৃত সংস্করণে। এই পর্বেও দেখেছেন: জানুয়ারি DELETE করার পরে ১,৮৯৯টি dead tuple, ফাইল একই আকারে।
ELT-তে প্রায়ই এমন কাজ লেখা হয়: “staging-এর প্রতিটি সারিতে district পরিষ্কার করো”, “পুরো fact টেবিলে নতুন কলাম ভরো”। লাখো সারির UPDATE মানে লাখো নতুন সংস্করণ, ততটাই WAL, index-এ নতুন entry (যদি একই page-এ জায়গা না থাকে), আর পরে VACUUM-এর বিশাল কাজ। টেবিল ফুলে ওঠে (bloat), আর scan ধীর হয় কারণ মৃত সারিও পড়তে হয়। তার ওপর কোনো লম্বা রিপোর্ট transaction খোলা থাকলে VACUUM সেই সংস্করণ সরাতেই পারে না, যা পর্ব ০৩-এ দেখেছেন।
বিকল্পগুলো একই নীতির: বদলানোর বদলে নতুন করে লেখা। (১) CREATE TABLE new AS SELECT … দিয়ে পরিষ্কার রূপটি নতুন টেবিলে, তারপর একটি transaction-এ নাম বদল; dbt-র table materialization ঠিক এটাই করে। (২) Partition-এর স্তরে: শুধু বদলানো মাসটি নতুন টেবিলে বানিয়ে পুরোনোটির জায়গায় DETACH আর ATTACH. (৩) Staging-এ রূপান্তর COPY-র পরে INSERT … SELECT-এর ভেতরেই করা, যাতে প্রতিটি সারি একবারই লেখা হয়। (৪) নতুন টেবিলে COPY … FREEZE, যাতে পরে VACUUM-এর freeze-এর কাজও না থাকে।
আরেকটি দীর্ঘমেয়াদি বিষয়: PostgreSQL-এর transaction id-র সংখ্যা সীমিত, তাই পুরোনো সারিকে একসময় “freeze” করতেই হয়। বিশাল টেবিলে এই কাজ autovacuum করে ধীরে ধীরে, আর অবহেলা করলে database নিরাপত্তার জন্য লেখা থামিয়ে দিতে পারে। Bulk load-এর টেবিলে এই খরচ শুরুতেই মেটানো (FREEZE বা load-এর পরে VACUUM) ভবিষ্যতের হঠাৎ ভারী কাজ এড়ায়।
মূল উপলব্ধি: PostgreSQL-এ “বদলানো” সস্তা নয়, “নতুন করে লেখা” প্রায়ই সস্তা। Transformation-কে UPDATE-এর বদলে নতুন টেবিল বা নতুন partition হিসেবে ভাবুন।
প্র ০৫একটি ভুলে যাওয়া replication slot কীভাবে পুরো অ্যাপের database থামিয়ে দিতে পারে? Data engineer হিসেবে উৎসের প্রতি আপনার দায়িত্ব কী?
Lab-এর slot-টির পাশে লেখা ছিল retained 552 bytes. এর মানে, PostgreSQL ততটুকু WAL রেখে দিয়েছে, কারণ slot-এর পাঠক এখনো সেটুকু পড়েনি। Slot একটি প্রতিশ্রুতি: “এই পাঠকের জন্য পরিবর্তনগুলো হারাবে না।” প্রতিশ্রুতিটি ভালো, কারণ CDC pipeline কয়েক ঘণ্টা বন্ধ থাকলেও ফিরে এসে যেখানে থেমেছিল সেখান থেকে পড়তে পারে। কিন্তু পাঠক যদি আর কখনো না ফেরে? ধরুন কেউ পরীক্ষার জন্য একটি slot বানিয়ে ভুলে গেলেন। অ্যাপ প্রতিদিন যত লেখে, তত WAL জমে, আর কেউ মোছে না। একদিন ডিস্ক ভরে যায়, আর PostgreSQL নতুন লেখা নিতে পারে না: checkout বন্ধ।
এটি বাস্তবে বহুবার ঘটা একটি পরিচিত দুর্ঘটনা। সেজন্য PostgreSQL 13 থেকে max_slot_wal_keep_size সেটিং আছে, যা একটি slot সর্বোচ্চ কতটা WAL ধরে রাখতে পারবে তা বেঁধে দেয়; সীমা ছাড়ালে slot অকেজো হয়, কিন্তু database বাঁচে। দাম: সেই pipeline-কে শুরু থেকে আবার snapshot নিতে হবে। Logical decoding এসেছিল 9.4-এ (২০১৪), built-in logical replication 10-এ; আর Debezium-এর মতো CDC টুল PostgreSQL-এর pgoutput plugin আর slot দিয়েই পড়ে, তাই এই ঝুঁকি সবার।
Data engineer-এর দায়িত্ব এখানে স্পষ্ট, কারণ উৎসটি আপনার নয়, অ্যাপ দলের। (১) প্রতিটি slot-এর একজন মালিক আর একটি নাম, যাতে বোঝা যায় কার (lab-এ postgresql_for_de_slot, আর শেষে মুছে ফেলা)। (২) pg_replication_slots-এ প্রতিটি slot কত WAL ধরে আছে, তার ওপর alert. (৩) সীমা ঠিক করা আর অ্যাপ দলের সঙ্গে লিখিত চুক্তি (পর্ব ১১-এর data contract-এর মতো)। (৪) উৎসে ভারী কাজ না করা: বড় extract replica থেকে, READ_ONLY attach, ভিড়ের সময় বাদ দিয়ে।
Lab-এও একই নীতি: server-এর কোনো সেটিং বদলাইনি; synchronous_commit শুধু নিজের session-এ, autovacuum বন্ধ শুধু নিজের টেবিলে।
মূল উপলব্ধি: উৎস database-এ আপনি অতিথি। যা খোলেন (slot, publication, লম্বা transaction), তা বন্ধ করার দায়ও আপনার, আর তার ওপর নজর রাখার ব্যবস্থাও।
অনুশীলন
প্রথমটি নকশা, দ্বিতীয়টি ভুল খোঁজা, তৃতীয়টি হিসাব, চতুর্থটি plan অনুমান।
-
নকশা করুন: বাজারঘর প্রতি রাতে কুরিয়ারদের কাছ থেকে একটি
deliveries.csvপায় (header-সহ;order_id,courier,district,zone,promised_days,parcel_weight_g,delivered_tsUTC-তে,is_late,returned). একই অর্ডার পরের রাতে সংশোধিত হয়ে আবার আসতে পারে। Dashboard ঢাকার ডেলিভারির দিন ধরে late rate দেখায়, আর নিয়ম হলো ২৪ মাসের ডেটা রাখা। একটি PostgreSQL 16-এর নকশা লিখুন: staging, আসল টেবিল, partition, index, load-এর ধাপ, MV আর retention.- Staging:
stg.deliveries, UNLOGGED, সব কলাম text; প্রতি রাতেTRUNCATE, তারপরCOPY … (FORMAT csv, HEADER true). যাচাই: সারির সংখ্যা,order_idফাঁকা নয়,zone১–৩। - আসল টেবিল:
dw.deliveries,delivered_tsধরে মাসিক range partition, সীমা'2026-03-01 00:00+06'-এর মতো; primary key(order_id, delivered_ts). সাবধান: সংশোধনেdelivered_tsবদলালে একই অর্ডার দুটি ভাগে থাকতে পারে; তাই একই transaction-এ সেইorder_id-এর পুরোনো সারি মুছে নতুনটি ঢোকান।delivered_tsফাঁকা হতে পারলে কখনো না বদলানোorder_ts-কে key করুন। - Load (এক transaction):
ROW_NUMBER()দিয়ে প্রতিটিorder_id-এর শেষ সংস্করণ, delete + insert, শেষেANALYZE. - MV:
dw.daily_late_rate,dhaka_date-এ unique index, load-এর পরেREFRESH … CONCURRENTLY. যাচাই: পুরো সময়ে late ১,৭৫৮ / ৫,৭৪৪. - Retention: মাসের শেষ সপ্তাহে পরের মাসের partition; ২৪ মাসের পুরোনো ভাগ DETACH, Parquet-এ আর্কাইভ, তারপর DROP.
- Staging:
-
ভুল খুঁজুন: একটি AI এই রাতের load লিখেছে। Server-এর session time zone UTC. অন্তত পাঁচটি ভুল বের করুন।
create unlogged table dw.orders (order_id int primary key, order_ts timestamptz, status text, items_total_taka int) partition by range (order_ts); create table dw.orders_2026_03 partition of dw.orders for values from ('2026-03-01') to ('2026-04-01'); copy dw.orders from '/home/me/orders.csv' with (format csv); refresh materialized view dw.daily_revenue; select * from dw.orders where date(order_ts) = '2026-03-15';- আসল টেবিল UNLOGGED: crash-এ খালি হবে, replica-তে যাবে না। UNLOGGED শুধু staging-এ।
- Primary key-তে partition key নেই: PostgreSQL error দেবে (
unique constraint on partitioned table must include all partitioning columns).primary key (order_id, order_ts), আর dedup load-এ। - সীমা time zone ছাড়া: session UTC হওয়ায় সীমা UTC-র মধ্যরাত, ঢাকার সকাল ৬টা। ঢাকার ১ মার্চের ভোরের অর্ডার ভুল ভাগে বা কোনো ভাগেই না।
'2026-03-01 00:00+06'লিখুন। - COPY-তে
HEADERনেই: প্রথম লাইনেইinvalid input syntax for type integer: "order_id", পুরো load বাতিল। তা ছাড়া'/home/me/…'server-এর ফাইল; আপনার যন্ত্রের ফাইলের জন্য\copyবাCOPY FROM STDIN. আর staging ও dedup ছাড়া সরাসরি আসল টেবিলে COPY, যা duplicate-এ থামবে। - ANALYZE নেই: load-এর পরে planner-এর অনুমান ভুল থাকবে।
- সাধারণ REFRESH: চলাকালীন dashboard আটকে থাকে (
AccessExclusiveLock). Unique index দিয়েCONCURRENTLY. date(order_ts): PostgreSQL-এdate()session-এর time zone-এ (এখানে UTC) তারিখ দেয়, তাই ঢাকার দিন নয়; আর key function-এ মোড়া, pruning নেই।order_ts >= '2026-03-15 00:00+06' and order_ts < '2026-03-16 00:00+06'.select *-ও বিশ্লেষণে অপচয়।
-
হিসাব করুন: একটি টেবিলে ৬,০৮,৮০০ সারি, সদ্য ANALYZE আর VACUUM হয়েছে। প্রতি রাতে গড়ে ৬,৭৬৪টি নতুন সারি যোগ হয় (শুধু insert). Autovacuum-এর সেটিং lab-এর মতো: analyze threshold ৫০, scale factor ০.১; insert-এর vacuum threshold ১,০০০, scale factor ০.২। (ক) কত সারি বদলালে autoanalyze হবে? (খ) কত insert-এ insert-ভিত্তিক autovacuum? (গ) কত নম্বর রাতের load-এর পরে প্রথমবার এই দুটি শর্ত পূরণ হবে? (ঘ) এর ভিত্তিতে pipeline-এ কী যোগ করবেন? (হিসাবের সুবিধার জন্য ধরুন সারির সংখ্যা ৬,০৮,৮০০-ই থাকে।)
(ক) ৫০ + ০.১ × ৬,০৮,৮০০ = ৫০ + ৬০,৮৮০ = ৬০,৯৩০ সারি।
(খ) ১,০০০ + ০.২ × ৬,০৮,৮০০ = ১,০০০ + ১,২১,৭৬০ = ১,২২,৭৬০ সারি।
(গ) ৯ রাতে ৯ × ৬,৭৬৪ = ৬০,৮৭৬, যা ৬০,৯৩০-এর কম; ১০ রাতে ৬৭,৬৪০, বেশি। তাই autoanalyze-এর শর্ত পূরণ হয় দশম রাতের load-এর পরে। Insert-vacuum: ১৮ × ৬,৭৬৪ = ১,২১,৭৫২ (কম), ১৯ × ৬,৭৬৪ = ১,২৮,৫১৬ (বেশি), অর্থাৎ উনিশতম রাতে। শর্ত পূরণের পরেও autovacuum টেবিলে পৌঁছাতে আরও কিছু সময় লাগতে পারে।
(ঘ) নয় দিন ধরে planner-এর পরিসংখ্যানে নতুন দিনগুলোর কোনো চিহ্ন থাকবে না:
order_ts-এর সর্বোচ্চ মান পুরোনো, তাই “গতকালের অর্ডার” প্রশ্নে অনুমান হবে প্রায় শূন্য সারি, যা ভুল plan ডেকে আনে। সমাধান: প্রতিটি load-এর শেষে pipeline-এর নিজেরANALYZE dw.orders(partition হলে শুধু নতুন ভাগে আর মূল টেবিলে)। Visibility map-এর জন্য বড় load-এর পরেVACUUM, বা নতুন partition-এCOPY … FREEZE. -
Plan অনুমান করুন:
dw.orders_p-এ তিনটি ভাগ:orders_2026_01,_02,_03, সীমা ঢাকার মাস (+06), primary key(order_id, order_ts). নিচের প্রতিটি প্রশ্নেEXPLAIN-এ কোন কোন partition আসবে? (ক)order_ts >= '2026-02-20 00:00+06' and order_ts < '2026-03-05 00:00+06'; (খ)order_id = 103696; (গ)order_ts < '2026-01-01 00:00+06'; (ঘ)date_trunc('month', order_ts) = '2026-02-01 00:00+06'.Lab-এ চালিয়ে মিলিয়েছি (PostgreSQL 16.15).
(ক) ফেব্রুয়ারি আর মার্চ: পরিসর দুটি মাস জুড়ে, plan-এ
Append-এর নিচে দুটি Seq Scan.(খ) তিনটিই: শর্তে partition key নেই। প্রতিটি ভাগে তার নিজের primary key index দিয়ে
Index Scan using orders_2026_01_pkeyইত্যাদি, তিনবার।(গ) কোনোটিই না: সব ভাগ বাদ, plan-এ শুধু
ResultআরOne-Time Filter: false; ফল ০।(ঘ) তিনটিই: key
date_trunc-এ মোড়া, তাই pruning নেই, যদিও উত্তর আসবে শুধু ফেব্রুয়ারি থেকে।
নিজেকে যাচাই করুন
ভুল হলে কারণসহ ব্যাখ্যা পাবেন, আবার চেষ্টাও করতে পারবেন।
ক্রমPostgreSQL warehouse-এ রাতের bulk load-এর ধাপগুলো ঠিক ক্রমে সাজান (▲▼ চেপে সরান)
- 📥 UNLOGGED staging টেবিলে COPY (HEADER-সহ)
- 🔎 Staging-এ সারির সংখ্যা, duplicate key আর টাকার মোট যাচাই
- 🔀 এক transaction-এ dedup করে partition-ওয়ালা আসল টেবিলে INSERT … SELECT
- 📊 আসল টেবিলে ANALYZE
- 🖥️ Dashboard-এর materialized view REFRESH CONCURRENTLY
PostgreSQL-এ ৬,০৮৮টি সারি লুপে এক এক করে INSERT করা হচ্ছে, প্রতিটির পরে commit (autocommit). একই কাজ এক transaction-এ করলে সময় অনেক কমে। মূল কারণ কোনটি?
- এক transaction-এ কম সারি লেখা হয়
- প্রতিটি commit-এ WAL ডিস্কে flush-এর অপেক্ষা, যা এক transaction-এ একবারই হয়
- Autocommit-এ প্রতিবার index নতুন করে বানানো হয়
- এক transaction-এ WAL লেখা বন্ধ থাকে
একটি টেবিল order_ts ধরে মাসিক range partition করা। কোন শর্তে PostgreSQL partition pruning করতে পারবে না?
order_ts >= '2026-03-15 00:00+06' AND order_ts < '2026-03-16 00:00+06'order_ts >= '2026-03-01 00:00+06'(order_ts AT TIME ZONE 'Asia/Dhaka')::date = '2026-03-15'order_ts >= $1 AND order_ts < $1 + interval '1 day', prepared statement-এ
৬০ কোটি সারির একটি append-only event টেবিলে সারি সময়ের ক্রমে আসে, আর প্রায় সব প্রশ্ন সময়ের পরিসর ধরে। event_ts-এ কোন index সবচেয়ে উপযুক্ত, আর কেন?
- BRIN, কারণ সারির ভৌত ক্রম সময়ের ক্রমের সঙ্গে মেলে আর index খুব ছোট
- Hash, কারণ খোঁজা সবচেয়ে দ্রুত
- B-tree, কারণ BRIN পরিসরের প্রশ্নে কাজ করে না
- কোনো index নয়, কারণ append-only টেবিলে index লাগে না
REFRESH MATERIALIZED VIEW CONCURRENTLY dw.daily_revenue চালাতে কী লাগে, আর সাধারণ REFRESH-এর তুলনায় এর লাভ কী?
- কিছু লাগে না; এটি শুধু পরিবর্তনটুকু হিসাব করে, তাই সবসময় দ্রুত
- Base টেবিলে trigger; লাভ হলো MV সঙ্গে সঙ্গে হালনাগাদ হয়
- Base টেবিলে লেখা বন্ধ রাখা; লাভ হলো কম জায়গা
- MV-তে একটি unique index; লাভ হলো refresh চলাকালীন পাঠক আটকান না
একটি নতুন টেবিলে COPY দিয়ে ৬ লাখ সারি load হলো, ANALYZE চালানো হয়নি। WHERE payment_method = 'nagad'-এর জন্য planner ৩,০৪৪ সারি অনুমান করল, আসলে ৭৮,৩০০। কী করা উচিত?
- payment_method-এ একটি index বানানো
- টেবিলে ANALYZE চালানো, আর ভবিষ্যতে প্রতিটি load-এর পরে pipeline-এ রাখা
- কিছু না; autovacuum সঙ্গে সঙ্গে ঠিক করে দেবে
- REINDEX চালানো
Staging-এর জন্য UNLOGGED টেবিল ব্যবহারের ঝুঁকি কোনটি?
- এতে index বা primary key বানানো যায় না
- Commit-এর পরেও অন্য session ডেটা দেখতে পায় না
- Crash-এর পরে টেবিল খালি হয়ে যায় আর replica-তে ডেটা থাকে না
- এতে COPY চলে না
শব্দকোষ
লেখার মধ্যে ডটেড দাগ দেওয়া শব্দে মাউস রাখুন বা চাপুন, অর্থ দেখাবে। এই পর্বের সব নতুন শব্দ এখানে একসাথে:
মনে রাখুন
- COPY দিয়ে load, কম commit; সারি ধরে autocommit-এ খরচ যায় WAL flush আর যাওয়া-আসায় (lab-এ ৮.৭ সেকেন্ড বনাম ১১.৬ মিলিসেকেন্ড)।
- UNLOGGED শুধু staging-এ; বড় load-এ index পরে; নতুন টেবিলে COPY FREEZE.
- Partition-এর সীমা
+06-সহ; primary key-তে partition key; শর্ত key-এর ওপর সরাসরি, function-এ মোড়া নয়;EXPLAIN-এ pruning দেখুন। - BRIN সময়ের ক্রমে জমা বিশাল টেবিলে (২৪ kB বনাম ৪ MB), কিন্তু শুধু উচ্চ
correlation-এ; এলোমেলো ডেটায় অকেজো। - Load-এর পরে ANALYZE (আর দরকারে VACUUM); dashboard-এর MV REFRESH CONCURRENTLY আর unique index; নিজের slot আর publication কাজ শেষে মুছুন।
আরও পড়ুন · ABCL TECH-এ আপনার পরবর্তী পদক্ষেপ
- পর্ব ২০ · NoSQL আর data engineering — document আর key-value store থেকে ডেটা আনাপরবর্তী পর্বnested JSON document থেকে সারি বানাবেন আর unnest-এর গোনার ফাঁদ এড়াবেন।
- ডেটা ইঞ্জিনিয়ারিং ও MLOps · কোর্স হোম৮৬টি পর্বপরের পর্ব ২০: NoSQL আর data engineering — document আর key-value store থেকে ডেটা আনা।
- পর্ব ১৩ · Incremental loadআগের ভিত্তিWatermark, upsert আর dedup, যা এই পর্বের staging-এর পরের ধাপ।
- DBMS ও SQL · পর্ব ৪০: Index — B+ tree, hash আর bitmapভিত্তিB-tree আর BRIN-এর ভেতরের গঠন।
- DBMS ও SQL · পর্ব ৫৩: পারফরম্যান্স টিউনিংগভীরেPartitioning, VACUUM, ANALYZE আর DBA-র রুটিন।
- System Design · পর্ব ২৩: Partitioning আর shardingপাশের ট্র্যাকএক যন্ত্রের partition থেকে অনেক যন্ত্রের shard.