এই পর্বে যা শিখবেন
- একটি training script-কে আলাদা, পরীক্ষাযোগ্য ধাপে ভাঙা, আর প্রতিটি ধাপের ইনপুট-আউটপুট ঠিক করা
- Training-এর আগে ডেটা যাচাই, উৎসবের মতো প্রত্যাশিত পরিবর্তনকে ভুল না ভেবে
- সময়ের ডেটায় কেন ঢাকার তারিখে split, আর random split ঠিক কী লুকায়, সত্যিকারের সংখ্যায়
- Window, slice আর baseline দিয়ে মূল্যায়ন, আর champion-এর বিরুদ্ধে একটি লিখিত evaluation gate
- Run id, cache আর idempotency দিয়ে pipeline-কে নিরাপদে বারবার চালানো; Airflow 3.4-এ DAG আর pytest-এ step-এর test
১ · Script থেকে pipeline — কেন আলাদা ধাপ লাগে
বাজারঘরের late-delivery model প্রথমবার বানানো হয়েছিল একটি script দিয়ে: reference lab-এর ml/train.py. প্রায় ১০০ লাইনের ফাইল, যা warehouse থেকে fct_deliveries পড়ে, ঢাকার তারিখে ভাগ করে, দুটি model train করে, metric ছাপে আর চাইলে MLflow-এ লেখে। প্রথম model-এর জন্য এটি চমৎকার: এক জায়গায় সব, পড়তে সহজ, চালাতে এক লাইন। সমস্যা শুরু হয় দ্বিতীয়, তৃতীয় আর বিশতম বার চালানোর সময়।
ভাবুন, প্রতি সপ্তাহে নতুন ডেটায় model আবার train হবে। এক সপ্তাহে একটি কলাম ফাঁকা এল, script চুপচাপ train করল। আরেকদিন MLflow-এর ধাপে script মাঝপথে থামল; আবার চালালে registry-তে একই model-এর দুটি version. আর একদিন hgb-এর AUC একটু বেশি দেখে কেউ বললেন “এটাই নতুন champion”, কিন্তু zone ৩-এর ক্রেতাদের জন্য সেটি খারাপ কি না, কেউ দেখেননি।
পোশাক কারখানার কাপড় কাটা থেকে প্যাকিং পর্যন্ত লাইনের কথা ভাবুন। প্রতিটি টেবিলের কাজ আলাদা: কাপড় মাপা, কাটা, সেলাই, QC, ইস্ত্রি, প্যাকিং। প্রতিটি টেবিলে আগের টেবিলের মাল আসে, আর প্রতিটির নিজের পরীক্ষা আছে। QC-তে একটি শার্ট আটকালে পুরো লাইন আবার শুরু হয় না, শুধু সেই শার্ট ফেরত যায়। আর বিদেশি ক্রেতার চালানে যাওয়ার আগে একজন পরিদর্শক লিখিত মান দেখে সই করেন। একজন দর্জি একা পুরো শার্ট বানালে প্রথম শার্টটি দ্রুত হয়, কিন্তু হাজারতম শার্টের মান নিশ্চিত হয় না। Training pipeline এই কারখানার লাইন; train.py একা দর্জি।
Training pipeline মানে training-এর কাজকে আলাদা, নাম দেওয়া, পরীক্ষাযোগ্য ধাপে ভাঙা, যেখানে প্রতিটি ধাপ নির্দিষ্ট ইনপুট নেয়, নির্দিষ্ট আউটপুট দেয় আর ব্যর্থ হলে পরিষ্কার কারণ বলে। বাজারঘরে ধাপ সাতটি। এই পর্বের পুরো কোড একটি ছোট Python package, latepipe: steps.py-এ প্রতিটি ধাপের function, run.py-এ ধাপগুলো জোড়ার আর cache-এর কোড, config.yaml-এ সব সিদ্ধান্ত।
বাজারঘরের late-delivery training pipeline, সাত ধাপ
dbt mart → ingest → validate → split → train → evaluate → gate → log/register; every step writes into runs/<run_id>/
এই পর্বে নতুন করে শেখানো হবে না: scikit-learn Pipeline আর ColumnTransformer-এর ভেতরের কাজ (AI Foundations-এর পর্ব ৬৪), train-valid-test আর leakage-এর মূল ধারণা (AI Foundations-এর পর্ব ৫৬), AUC আর log loss-এর সংজ্ঞা (AI Foundations-এর পর্ব ৬০), আর data quality-র নিয়ম লেখা (পর্ব ৫০)। Reproducibility, DVC আর MLflow (পর্ব ৫৬–৫৮) এখানে শুধু যতটুকু pipeline-এ লাগে। এই পর্বের প্রশ্ন: এই টুকরোগুলো জুড়ে এমন ব্যবস্থা কীভাবে বানাবেন, যা নিজে চলে, ভুল ডেটায় থামে, আর খারাপ model-কে champion হতে দেয় না।
পুরো pipeline একবার চালানোর ফল দিয়ে শুরু করি। প্রতিটি ধাপে আসল সংখ্যা, lab-এর python -m latepipe.run --run-id 2026-03-01-a --model logreg থেকে (scikit-learn 1.9.1, pandas 2.3.3, MLflow 3.18.0):
| ধাপ | |
| ইনপুট | |
| আউটপুট | |
| ফাইল |
- Ingest. dbt mart থেকে শুধু ৯টি কলাম পড়া হলো: ৫,৭৪৪টি ডেলিভারি, তার ১,৭৫৮টি দেরিতে। ফাইলের md5 (a4ff60648ab7…) পরে MLflow-এ tag হবে, যাতে জানা যায় কোন ডেটায় train হয়েছিল।
- Validate. ১১টি check-এর সবগুলো পাস: সারির সংখ্যা, order_id অনন্য, NULL নেই, label ০ বা ১, zone ১–৩, ওজন ধনাত্মক, আর পাঁচটি window-এর late rate তার প্রত্যাশিত সীমায়।
- Split. ঢাকার order date ধরে পাঁচটি ভাগ: train ২,৬৪৩, valid ৮৩৪, mar_normal ৫৬০, eid_rush ১,০০৫, after_eid ৭০২। যোগ ৫,৭৪৪, কোনো সারি হারায়নি।
- Train. শুধু train-এর ২,৬৪৩টি সারিতে fit. ৮টি feature one-hot আর scaling-এর পরে ১৫টি কলাম (courier ৩ + payment ৪ + zone ৩ + সংখ্যার ৫)। সময় ০.০৫ সেকেন্ড।
- Evaluate. চারটি window আর ছয়টি slice-এ metric. valid AUC ০.৭৩৬৫, reference lab-এর সংখ্যার সঙ্গে হুবহু মেলে।
- Gate. Registry-তে কোনো champion নেই, এটি প্রথম model. তাই শুধু baseline-এর নিয়ম: ০.৭৩৬৫ ≥ ০.৫ + ০.০৫, পাস।
- Log. MLflow-এ একটি run, তিনটি JSON artifact আর model; registry-তে
late-deliveryversion ১, প্রথম model বলে alias champion.
২ · ধাপ ১–২: ingest আর validate — training-এর আগেই পাহারা
Ingest ধাপের কাজ ছোট কিন্তু নির্দিষ্ট: fct_deliveries থেকে model-এর দরকারি কলামগুলো পড়া, আর কিছু নয়। Mart-টি dbt বানিয়েছে, grain “একটি পৌঁছানো ডেলিভারি একটি সারি” (পর্ব ২২, পর্ব ১৬)। Mart থেকে পড়ার কারণ: duplicate সরানো আর ঢাকার তারিখ-ঘণ্টার হিসাব একবার dbt-তে হয়ে test পার হয়েছে; একই কাজ আবার করলে দুই কোডে দুই রকম ফলের ঝুঁকি।
Validate ধাপ পর্ব ৫০-এর ধারণা model-এর দরজায় বসায়। Data pipeline-এর check ডেটাকে dashboard-এর জন্য রক্ষা করে; training-এর check model-কে রক্ষা করে, আর তার কিছু নিয়ম আলাদা। যেমন label-এর হার: dashboard-এর কাছে ঈদে দেরির হার বেড়ে যাওয়া শুধু একটি খবর, কিন্তু training-এর কাছে label-এর হার হঠাৎ ০.০৫ বা ০.৯০ হলে সন্দেহ জাগে যে label-এর সংজ্ঞাই বদলেছে (যেমন কেউ is_late হিসাবে promised_days-এর বদলে এক দিন ধরেছেন)।
বাজারঘরের validate ধাপে ১১টি check, দুই স্তরের। প্রথম ছয়টি সারি আর কলামের নিয়ম, সবগুলো critical: ব্যর্থ হলে training শুরুই হবে না। শেষ পাঁচটি প্রতিটি window-এর late rate একটি প্রত্যাশিত সীমার (band) মধ্যে আছে কি না। এখানে ঈদের জন্য আলাদা সীমা: সাধারণ সময়ে ০.১৫–০.৪৫, ঈদের ভিড়ে ০.৪০–০.৭৫। কারণ ঈদে দেরির হার ০.৫৮৮১, যা সাধারণ সীমায় “ভুল” দেখাত, অথচ এটি বাস্তব আর প্রত্যাশিত। Train window-এর check critical (ভুল label-এ train করা চলবে না), বাকিগুলো warning (মূল্যায়নের ডেটা অদ্ভুত হলে জানানো, থামানো নয়)। সীমার সংখ্যাগুলো আমার বেছে নেওয়া, ইতিহাস দেখে: বাজারঘরের মাসিক হার ০.২৪০৮ থেকে ০.৪০৪১-এর মধ্যে।
নিচে একই নিয়ম SQL-এ, fct_deliveries-এর ৬০টি আসল সারির ওপর (প্রতি ৯৬তম সারি, order_id-এর ক্রমে; তিন মাস জুড়ে ছড়ানো)। প্রথম query সারি আর কলামের check, দ্বিতীয়টি window ধরে late rate আর রায়।
ডেটা: fct_deliveries থেকে ৬০টি সারি (row_number % 96 = 1), শুধু ৬টি কলাম। কিছুই বানানো নয়।
-- validate step on 60 real rows: domain checks, then late rate per Dhaka-date window
SELECT COUNT(*) AS rows_n, COUNT(*) - COUNT(DISTINCT order_id) AS dup_ids,
SUM(is_late NOT IN (0, 1)) AS bad_label, SUM(zone NOT IN (1, 2, 3)) AS bad_zone,
SUM(order_hour_dhaka NOT BETWEEN 0 AND 23) AS bad_hour
FROM deliveries;
WITH w AS (
SELECT *, CASE WHEN date_day <= '2026-02-14' THEN 'train'
WHEN date_day <= '2026-02-28' THEN 'valid'
WHEN date_day <= '2026-03-09' THEN 'mar_normal'
WHEN date_day <= '2026-03-19' THEN 'eid_rush'
ELSE 'after_eid' END AS win
FROM deliveries),
b AS (SELECT win, COUNT(*) AS n, SUM(is_late) AS late, ROUND(AVG(is_late), 3) AS rate,
CASE WHEN win = 'eid_rush' THEN 0.40 ELSE 0.15 END AS lo,
CASE WHEN win = 'eid_rush' THEN 0.75 ELSE 0.45 END AS hi,
MIN(date_day) AS first_day
FROM w GROUP BY win)
SELECT win, n, late, rate, lo || '-' || hi AS band,
CASE WHEN rate BETWEEN lo AND hi THEN 'PASS'
WHEN win = 'train' THEN 'FAIL critical' ELSE 'FAIL warning' END AS verdict
FROM b ORDER BY first_day;আসল আউটপুট (ব্রাউজারের SQLite):
rows_n dup_ids bad_label bad_zone bad_hour
60 0 0 0 0
win n late rate band verdict
train 28 8 0.286 0.15-0.45 PASS
valid 9 3 0.333 0.15-0.45 PASS
mar_normal 6 1 0.167 0.15-0.45 PASS
eid_rush 10 7 0.7 0.4-0.75 PASS
after_eid 7 4 0.571 0.15-0.45 FAIL warning
ঈদের ১০টি সারির ৭টি দেরিতে (০.৭), তবু পাস, কারণ ঈদের সীমা আলাদা। মজার ব্যাপার হলো after_eid: ৭টি সারির ৪টি দেরিতে, ০.৫৭১, তাই warning. পুরো ডেটায় এই window-এর হার ০.২৭৯২, সীমার ভেতরে। অর্থাৎ ৭টি সারির হার এলোমেলোভাবে অনেক দূরে যেতে পারে। শিক্ষা: হারের check ছোট ব্যাচে চালালে ভুয়া সতর্কতা আসে; band ঠিক করুন ব্যাচের আকার মাথায় রেখে, আর খুব ছোট window-এ check-কে warning রাখুন।
পুরো ডেটায় একই ধাপ, lab-এ সত্যিকারের run (Python-এ লেখা; GX-এর মতো বড় টুলও এখানে বসতে পারে, পর্ব ৫০-এর suite ঠিক এই জায়গার জন্য):
$ python -m latepipe.run --run-id 2026-03-01-a --model logreg # validate ধাপের অংশ
[validate] PASS row_count critical observed=5744
[validate] PASS order_id_unique critical observed=0
[validate] PASS no_nulls critical observed=0
[validate] PASS label_in_01 critical observed=[0, 1]
[validate] PASS zone_in_123 critical observed=[1, 2, 3]
[validate] PASS weight_positive critical observed=170
[validate] PASS label_rate_train critical observed=0.2376
[validate] PASS label_rate_valid warning observed=0.2566
[validate] PASS label_rate_mar_normal warning observed=0.2304
[validate] PASS label_rate_eid_rush warning observed=0.5881
[validate] PASS label_rate_after_eid warning observed=0.2792
[validate] worst failure: None
প্রতিটি সারিতে শুধু PASS বা FAIL নয়, observed-ও লেখা: সবচেয়ে হালকা পার্সেল ১৭০ গ্রাম, train-এর late rate ০.২৩৭৬। ছয় মাস পরে কেউ জানতে চাইলে “ওই run-এর ডেটা কেমন ছিল”, validate.json উত্তর দেবে। Critical check ব্যর্থ হলে ধাপটি exit code দিয়ে থামে আর .validate.key ফাইল লেখা হয় না, তাই পরের বার চালালে validate আবার চলবে, cache থেকে আসবে না।
ঈদ বাদ দেবেন না: ঈদের ডেটা “অস্বাভাবিক” দেখে training থেকে ছেঁটে ফেলার লোভ হয়। তাতে model কোনোদিন ঈদ শেখে না, আর পরের ঈদে আবার ব্যর্থ হয়। Validate-এর কাজ ভুল ডেটা আটকানো, অপ্রিয় সত্য আটকানো নয়। ঈদের window-কে আলাদা band দিন, আর মূল্যায়নে আলাদা slice হিসেবে দেখুন (অংশ ৫)।
৩ · ধাপ ৩: ঢাকার তারিখে split — random split কী লুকায়
Model-এর কাজ ভবিষ্যৎ নিয়ে অনুমান: আজ checkout-এর মুহূর্তে বলা, এই অর্ডার দেরিতে পৌঁছাবে কি না। তাই মূল্যায়নের প্রশ্নও হওয়া উচিত “অতীতে শিখে ভবিষ্যতে কেমন করবে”। Time-based split ঠিক এটাই করে: আগের তারিখে train, পরের তারিখে মূল্যায়ন। বাজারঘরে তারিখ মানে ঢাকার order date, যা dbt-র stg_orders-এ order_date_dhaka হিসেবে বানানো। ধারণাটি AI Foundations-এর পর্ব ৫৬-এ শিখেছেন; এখানে দেখব, বাজারঘরের ডেটায় ভুল split ঠিক কত বড় ভুল আশ্বাস দেয়।
প্রথমে ৬০টি আসল সারিতে, model ছাড়াই। দুই রকম split, একই সারির সংখ্যা training-এ: ঢাকার তারিখে (১৪ ফেব্রুয়ারি পর্যন্ত train, মার্চ test) আর এলোমেলো, অর্থাৎ random split (seed 2026).
# Dhaka-date split vs random split on the same 60 real rows (no model needed to see the leak)
import csv, random
rows = list(csv.DictReader(open("deliveries_slice.csv", encoding="utf-8")))
rate = lambda s: sum(int(r["is_late"]) for r in s) / len(s)
is_eid = lambda r: "2026-03-10" <= r["date_day"] <= "2026-03-19"
train_t = [r for r in rows if r["date_day"] <= "2026-02-14"] # Dhaka dates, like train.py
test_t = [r for r in rows if r["date_day"] >= "2026-03-01"] # March = the future
random.seed(2026)
shuffled = random.sample(rows, len(rows))
train_r, test_r = shuffled[:len(train_t)], shuffled[len(train_t):]
for name, tr, te in [("dhaka", train_t, test_t), ("random", train_r, test_r)]:
march = sum(r["date_day"] >= "2026-03-01" for r in tr)
print(f"{name:6} train={len(tr)} test={len(te)} | March rows in train: {march:2}"
f" | Eid rows in train: {sum(map(is_eid, tr)):2} | late rate train {rate(tr):.3f} test {rate(te):.3f}")
# what a model trained on each split would have 'seen' about the Eid rush
for name, tr in [("dhaka", train_t), ("random", train_r)]:
eid = [r for r in tr if is_eid(r)]
seen = f"{len(eid)} Eid rows, late rate {rate(eid):.2f}" if eid else "nothing - Eid is truly unseen"
print(f"{name:6} model knows about Eid: {seen}")আসল আউটপুট (ব্রাউজারের Python):
dhaka train=28 test=23 | March rows in train: 0 | Eid rows in train: 0 | late rate train 0.286 test 0.522
random train=28 test=32 | March rows in train: 14 | Eid rows in train: 5 | late rate train 0.393 test 0.375
dhaka model knows about Eid: nothing - Eid is truly unseen
random model knows about Eid: 5 Eid rows, late rate 0.60
ঢাকার split-এ train আর test-এর late rate আলাদা (০.২৮৬ বনাম ০.৫২২): ভবিষ্যৎ সত্যিই অতীতের চেয়ে খারাপ, আর মূল্যায়ন সেটা দেখায়। Random split-এ দুই দিক প্রায় এক (০.৩৯৩ বনাম ০.৩৭৫), কারণ দুই ভাগেই জানুয়ারি থেকে মার্চ মেশানো। ২৮টির ১৪টি training সারি মার্চের, ৫টি ঈদের। এমন model-কে ঈদে পরীক্ষা করা মানে পরীক্ষার আগে প্রশ্নপত্রের কয়েকটি প্রশ্ন দেখিয়ে দেওয়া। Seed বদলে আবার চালিয়ে দেখুন: সংখ্যা বদলাবে, কিন্তু random split-এ মার্চের সারি training-এ আসবেই।
এবার পুরো ডেটায়, model train করে, lab-এ সত্যিকারের run. একই logreg, একই ২,৬৪৩টি training সারির সংখ্যা, দুই রকম split. প্রশ্ন: split কী আশ্বাস দেয়, আর মার্চের বাস্তব কী বলে?
| ধাপ | |
| training-এ মার্চ | |
| AUC | |
| অনুমান বনাম বাস্তব |
- সিদ্ধান্তের দিন. ধরুন আজ ২৮ ফেব্রুয়ারি। আপনার হাতে জানুয়ারি-ফেব্রুয়ারির ডেটা, আর model চালু হবে মার্চে। Lab-এর ডেটায় মার্চও আছে, তাই আমরা “ভবিষ্যৎ” দেখে পরে মিলিয়ে নিতে পারি।
- ঢাকার split. Train ১ জানুয়ারি–১৪ ফেব্রুয়ারি (২,৬৪৩), valid ১৫–২৮ ফেব্রুয়ারি (৮৩৪)। Training-এ মার্চের একটি সারিও নেই। Valid AUC ০.৭৩৬৫; গড় অনুমান ০.২৩৪০, আসল হার ০.২৫৬৬।
- Random split. পুরো ৫,৭৪৪ সারি এলোমেলো করে প্রথম ২,৬৪৩টি train (seed 2026). তার ১,০৫৯টি মার্চের, ৪৪৮টি ঈদের। বাকি ৩,১০১টি held-out.
- Random-এর আশ্বাস. Held-out-এ AUC ০.৭৫৩৭, গড় অনুমান ০.৩০৫৫ আর আসল হার ০.৩১০৫: প্রায় নিখুঁত calibration. এই রিপোর্ট দেখে যে কেউ বলবেন, model মার্চের জন্যও তৈরি।
- মার্চের বাস্তব. ঢাকার split-এর model মার্চের ২,২৬৭টি সারিতে: AUC ০.৭৫৪৪, ক্রম ঠিক আছে; কিন্তু গড় অনুমান ০.২৬৯৪, আসল হার ০.৪০৪১। Model দেরির ঝুঁকি প্রায় এক-তৃতীয়াংশ কম বলছে। Random split এই ফাঁকটি লুকিয়েছিল, কারণ ঈদ সে আগেই দেখেছিল।
- Seed বদলালে. Seed ১ থেকে ৫-এ random split-এর AUC ০.৭৩৭৭ থেকে ০.৭৫৩৮। সংখ্যা ওঠানামা করে, কিন্তু প্রতিটি seed-এ training-এ মার্চ থাকে, তাই আশ্বাসটি সবসময় একই দিকে ভুল।
খেয়াল করুন, ক্ষতিটি AUC-তে নয়। AUC মাপে ক্রম: দেরির অর্ডারকে বেশি score দেওয়া। ক্রম মার্চেও ভালো ছিল। ক্ষতিটি calibration-এ: সম্ভাবনার সংখ্যাটি নিজে কতটা সত্য। বাজারঘর যদি checkout-এ বলে “এই অর্ডারের দেরির সম্ভাবনা ২৫%”, আর আসলে ৪০% দেরিতে যায়, তাহলে ক্রেতার কাছে প্রতিশ্রুতি ভাঙে। ঈদের window-এ পার্থক্য আরও স্পষ্ট: log loss ঢাকার split-এর model-এ ০.৭৯৩৯, আর random split-এর held-out-এর ঈদের ৫৫৭টি সারিতে ০.৬৮৯৬। এটাই data leakage-এর একটি রূপ, যেখানে কোনো feature ভুল নয়, শুধু ভাগ করার পদ্ধতি ভবিষ্যৎ দেখিয়ে দিয়েছে। Calibration ঠিক করার পদ্ধতি Machine Learning-এর পর্ব ২৬-এ; ঈদের মতো বদল ধরার নজরদারি পর্ব ৭৩–৭৭-এ।
দ্বিতীয় ফাঁদ: UTC-র তারিখে split
Split-এর তারিখ কোন সময়-অঞ্চলের, সেটাও সিদ্ধান্ত। order_ts UTC-তে রাখা; ঢাকা UTC+6. কেউ যদি order_ts[:10] দিয়ে তারিখ নেন, তাহলে ঢাকার ভোর ৬টার আগের অর্ডার আগের দিনে চলে যায়। Lab-এ গুনে দেখা (DuckDB, fct_deliveries):
rows whose UTC day differs: 311
rows whose WINDOW differs: 22
w_dhaka w_utc
after_eid eid_rush 4
eid_rush mar_normal 13
mar_normal valid 2
train NaN 1
valid train 2
utc window sizes {'train': 2644, 'eid_rush': 996, 'valid': 834, 'after_eid': 698, 'mar_normal': 571, None: 1}
৩১১টি সারির তারিখ বদলায়, তার ২২টির window বদলায়। যেমন অর্ডার 102826: 2026-02-14T22:11:07Z, ঢাকায় ১৫ ফেব্রুয়ারি ভোর ৪টা ১১, অর্থাৎ valid; UTC-তে ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ train. আর বাজারঘরের প্রথম অর্ডার 100024 (UTC-তে ৩১ ডিসেম্বর ২০২৫) কোনো window-এই পড়ে না। ১৩টি ঈদের অর্ডার mar_normal-এ চলে যায়। কোনো error নেই, শুধু সংখ্যা: train ২,৬৪৪, eid_rush ৯৯৬, README-র ২,৬৪৩ আর ১,০০৫-এর সঙ্গে মেলে না। সেই কারণে pipeline-এর split ধাপের unit test window-এর আকার README-র সঙ্গে মেলায়।
৪ · ধাপ ৪: feature আর train — একটি object, একটি fit
Training ধাপের মূল নিয়ম: প্রস্তুতি আর model একটি object-এ থাকবে, আর সেই object fit হবে শুধু train window-এ। বাজারঘরে object-টি একটি scikit-learn Pipeline: প্রথমে ColumnTransformer (courier, payment_method, zone one-hot; সংখ্যার কলামে logreg-এর জন্য StandardScaler, hgb-এর জন্য passthrough), তারপর estimator. ৮টি feature থেকে ১৫টি কলাম। Scaler-এর গড় আর বিচ্যুতি শুধু ২,৬৪৩টি train সারি থেকে আসে; valid বা মার্চের কোনো মান তাতে মেশে না। কেন এটা জরুরি আর ভুলে কী হয়, তা AI Foundations-এর পর্ব ৬৪-এ বিস্তারিত।
# 4 features: the same function at training and (later) at serving time
def build_features(df):
return pd.DataFrame({
'courier': df['courier'].astype(str), 'payment_method': df['payment_method'].astype(str),
'zone': df['zone'].astype(str), 'parcel_weight_kg': df['parcel_weight_g'] / 1000.0,
'order_hour_dhaka': df['order_hour_dhaka'].astype(float),
'promised_days': df['promised_days'].astype(float),
'is_friday': (pd.to_datetime(df['date_day']).dt.dayofweek == 4).astype(float),
'is_night': (df['order_hour_dhaka'] >= 20).astype(float)})[CAT + NUM]
def make_model(name, p):
if name == 'logreg':
pre = ColumnTransformer([('cat', OneHotEncoder(handle_unknown='ignore'), CAT),
('num', StandardScaler(), NUM)])
return Pipeline([('pre', pre), ('clf', LogisticRegression(max_iter=1000, C=p['C']))])
... # hgb: same pre without scaling, HistGradientBoosting with p['seed']
def train(name, params, train_df):
return make_model(name, params).fit(build_features(train_df), train_df['is_late'])তিনটি নকশার সিদ্ধান্ত লক্ষ করুন। এক, build_features একটি আলাদা function, কারণ পরে serving-এর API-ও ঠিক এটিই ডাকবে। Training-এ এক কোড আর serving-এ আরেক কোডে feature হিসাব করলে training-serving skew জন্মায়: ধরুন serving-এ কেউ ঘণ্টা UTC-তে নিলেন, তাহলে রাত ৮টার অর্ডারের is_night হবে ০। এর পুরো আলোচনা পর্ব ৬০-এ। দুই, zone সংখ্যা হলেও category হিসেবে পড়া হয় (astype(str)), কারণ zone ৩ মানে zone ১-এর তিন গুণ নয়। তিন, model-এর সব parameter (C, max_depth, seed) আসে config থেকে, কোডে লেখা নেই; parameter বদলাতে কোড বদলাতে হয় না, আর কোন run কোন মানে চলেছিল তা config-এর hash থেকেই জানা যায়।
আরেকটি সতর্কতা। ধাপগুলোর মাঝে model থাকে pickle ফাইলে (model_logreg.pkl, ২,৫৮২ byte), কারণ এটি একই run-এর ভেতরে নিজের লেখা ফাইল। Pickle খোলার সময় যেকোনো কোড চলতে পারে, তাই অন্যের দেওয়া pickle কখনো খুলবেন না। দলের মধ্যে model যায় registry দিয়ে, যেখানে MLflow 3.18 scikit-learn model skops format-এ রাখে।
৫ · ধাপ ৫: evaluate — window, slice আর baseline
“Valid AUC ০.৭৩৬৫” একটি সংখ্যা, আর একটি সংখ্যা অনেক কিছু লুকাতে পারে। বাজারঘরের evaluate ধাপ তিন দিক থেকে দেখে: সময়ের window, ডেটার slice, আর একটি সরল baseline.
Window: valid ছাড়াও মার্চের তিনটি window. এগুলো gate-এর সিদ্ধান্তে নয়, রিপোর্টে থাকে, কারণ আসল সিদ্ধান্তের দিনে (২৮ ফেব্রুয়ারি) মার্চ জানা থাকত না। Lab-এ আমরা পেছন ফিরে দেখতে পারি, আর দেখি README-র গল্প: ঈদে AUC ০.৭৪৫১, প্রায় একই, কিন্তু log loss ০.৫০০০ থেকে ০.৭৯৩৯, গড় অনুমান ০.৩০১৯ বনাম আসল ০.৫৮৮১।
Slice: Slice-based evaluation মানে ডেটার প্রতিটি গুরুত্বপূর্ণ দলে আলাদা metric. বাজারঘরে দল দুটি: courier আর zone, কারণ ব্যবসার সিদ্ধান্ত (কোন courier-কে কোন পার্সেল) এগুলো ধরেই হয়। Valid window-এ দুই model-এর slice, lab-এর eval_*.json থেকে:
| slice | n | late rate | logreg AUC | hgb AUC | পতন |
|---|---|---|---|---|---|
| courier=drut | ৪২৪ | ০.২০২৮ | ০.৭৩৭৪ | ০.৭২০২ | ০.০১৭২ |
| courier=nodi | ১৬৭ | ০.৪০৭২ | ০.৭৩৯৩ | ০.৭০৭৪ | ০.০৩১৯ |
| courier=shobuj | ২৪৩ | ০.২৪৬৯ | ০.৬৮১১ | ০.৬৮২৬ | −০.০০১৫ |
| zone=1 | ২৪৩ | ০.১৩৯৯ | ০.৭২৪২ | ০.৬৮৮৮ | ০.০৩৫৪ |
| zone=2 | ৪০৯ | ০.২৪২১ | ০.৬৭৪১ | ০.৬৪১৭ | ০.০৩২৪ |
| zone=3 | ১৮২ | ০.৪৪৫১ | ০.৬৬০৬ | ০.৬৫৪৭ | ০.০০৫৯ |
দুটি জিনিস চোখে পড়ে। এক, zone ২ আর ৩-এর AUC ০.৬৭-এর ঘরে, পুরো valid-এর চেয়ে কম: zone নিজেই দেরির বড় কারণ, আর একটি zone-এর ভেতরে সেই সুবিধা থাকে না। দুই, hgb-এর পতন সমানভাবে ছড়ানো নয়: shobuj-এ সে সামান্য ভালো, কিন্তু nodi, zone ১ আর zone ২-এ ০.০৩-এর বেশি খারাপ। গড়ে পার্থক্য ০.০১২৭, কিন্তু কয়েকটি দলের জন্য প্রায় তিন গুণ।
ঈদের window-এ slice আরও কিছু দেখায় (logreg, lab-এ exp.py দিয়ে মাপা):
| ঈদ · slice | n | আসল হার | গড় অনুমান | AUC | recall@0.35 |
|---|---|---|---|---|---|
| zone=1 | ১৯৪ | ০.৩২৪৭ | ০.১২৭৭ | ০.৬৭০৫ | ০.০১৫৯ |
| zone=2 | ৩৬৮ | ০.৫১৯০ | ০.২৩৯২ | ০.৬৮১০ | ০.২৪৬১ |
| zone=3 | ৪৪৩ | ০.৭৬০৭ | ০.৪৩০২ | ০.৬৪৪৪ | ০.৬৭৬৬ |
| courier=nodi | ২০৮ | ০.৭৪৫২ | ০.৪৪৫২ | ০.৭৪৯৫ | ০.৭০৩২ |
ঢাকা শহরে (zone ১) পুরো সময়ের দেরির হার ০.১৫১৬, ঈদে ০.৩২৪৭, কিন্তু model এখনো গড়ে ০.১২৭৭ বলছে, আর ০.৩৫ সীমায় এই zone-এর দেরির অর্ডারের মাত্র ১.৫৯% ধরছে। পুরো ঈদের recall ০.৪৬৭০ এই গর্তটি দেখায় না। এমন অসম ক্ষতি ন্যায্যতারও প্রশ্ন: কোনো জেলার ক্রেতারা পদ্ধতিগতভাবে ভুল প্রতিশ্রুতি পেলে সেটি শুধু metric-এর সমস্যা নয় (Machine Learning-এর পর্ব ৬০)।
Baseline: একটি model-এর দাম আছে: কোড, নজরদারি, ব্যাখ্যা। তাই প্রথম প্রশ্ন, সরলতম উপায়ের চেয়ে কতটা ভালো? দুটি baseline, valid window-এ:
constant {"n": 834, "late_rate": 0.2566, "auc": 0.5, "log_loss": 0.5704, "brier": 0.1911,
"precision@thr": 0.0, "recall@thr": 0.0, "mean_pred": 0.2376}
rule_zone3_night {"n": 834, "late_rate": 0.2566, "auc": 0.5456, "log_loss": 8.7732, "brier": 0.2434,
"precision@thr": 0.6486, "recall@thr": 0.1121, "mean_pred": 0.0444}
logreg (README) auc 0.7365, log_loss 0.5000, brier 0.1641, precision 0.4944, recall 0.4112
“Constant” সবসময় train-এর হার ০.২৩৭৬ বলে: কাউকে আলাদা করে না, তাই AUC ঠিক ০.৫. “zone ৩ আর রাত” নিয়মটি valid-এর ৪.৪৪% অর্ডার (৩৭টি) চিহ্নিত করে, তার ২৪টি সত্যিই দেরিতে: precision ০.৬৪৮৬, logreg-এর ০.৪৯৪৪-এর চেয়ে বেশি! কিন্তু recall ০.১১২১, অর্থাৎ দেরির ৮৯% সে দেখেই না। আর ০ বা ১ বলায় তার log loss ৮.৭৭৩২, কারণ আত্মবিশ্বাসী ভুলে log loss বিশাল হয়। শিক্ষা: baseline দেখায় model কোথায় সত্যিই কাজে লাগছে (recall আর সম্ভাবনায়), আর কোথায় একটি সরল নিয়মও সমান ভালো।
৬ · ধাপ ৬: evaluation gate — নিয়ম আগে লেখা, সিদ্ধান্ত পরে
Evaluate-এর পরে একজন মানুষ সংখ্যা দেখে বলেন “ভালো, চালু করি”, এটাই সবচেয়ে প্রচলিত আর সবচেয়ে বিপজ্জনক অভ্যাস। Evaluation gate এই সিদ্ধান্ত আগেই লিখে ফেলে: কোন শর্তে নতুন model, অর্থাৎ candidate, পরের ধাপে যাবে। বাজারঘরের gate-এর তিনটি নিয়ম, config.yaml-এ:
gate:
min_lift_over_baseline: 0.05 # AUC must beat the constant baseline (0.5) by this much
max_auc_drop: 0.005 # valid AUC >= champion - 0.005
min_slice_n: 100 # only judge slices with at least 100 rows
max_slice_drop: 0.03 # no slice may lose more than 0.03 AUC vs champion
দ্বিতীয় নিয়মটি “champion-এর চেয়ে খারাপ নয়” (non-regression), “champion-এর চেয়ে ভালো” নয়। ০.০০৫-এর ছাড় রাখা হয়েছে কারণ ৮৩৪টি সারিতে AUC এমনিতেই এর চেয়ে বেশি ওঠানামা করে। তৃতীয় নিয়ম অংশ ৫-এর শিক্ষা: গড়ে ভালো কিন্তু একটি দলে খারাপ model আটকাতে হবে। ১০০-এর কম সারির slice বিচার হয় না, কারণ সেখানে AUC এলোমেলোভাবে অনেক নড়ে।
আর একটি গুরুত্বপূর্ণ খুঁটিনাটি: champion-এর সংখ্যা পুরোনো রিপোর্ট থেকে নয়। Gate ধাপ model registry থেকে alias ধরে models:/late-delivery@champion load করে, আজকের একই valid window আর slice-এ আবার মূল্যায়ন করে। ডেটা বদলালে (দেরিতে আসা ডেলিভারি, dbt-র একটি সংশোধন) পুরোনো সংখ্যার সঙ্গে নতুন সংখ্যার তুলনা আপেল আর কমলার তুলনা।
| ধাপ | |
| মাপ | |
| ফল |
- Champion আনা. Registry-তে alias champion আছে version ১-এ (logreg C=1.0). Gate সেটি load করে আজকের valid-এ চালায়: ০.৭৩৬৫।
- নিয়ম ১, baseline. hgb-এর valid AUC ০.৭২৩৮, baseline ০.৫ + ০.০৫ = ০.৫৫-এর অনেক ওপরে। পাস: hgb একটি কাজের model, শুধু প্রশ্ন সে champion-এর চেয়ে ভালো কি না।
- নিয়ম ২, champion. সীমা ০.৭৩৬৫ − ০.০০৫ = ০.৭৩১৫। ০.৭২৩৮ তার নিচে, ব্যর্থ।
- নিয়ম ৩, slice. ছয়টি slice-এর সবগুলো ১০০ সারির বেশি। পতন: nodi ০.০৩১৯, zone ১ ০.০৩৫৪, zone ২ ০.০৩২৪, তিনটিই ০.০৩-এর বেশি; drut ০.০১৭২, zone ৩ ০.০০৫৯ ঠিক আছে, shobuj-এ উন্নতি।
- রায়. চারটি কারণসহ FAIL,
gate_hgb.json-এ লেখা। Log ধাপ MLflow-এ run রাখে (tag gate=fail), কিন্তু registry-তে কোনো version নয়। Champion অপরিবর্তিত। - আরেক candidate. logreg C=0.01: valid ০.৭৩৯৪, কোনো slice-এ বড় পতন নেই (সবচেয়ে বেশি nodi ০.০০৩৬)। পাস, registry-তে version ২, alias candidate. Champion হবে কি না, সেটি অনুমোদনের সিদ্ধান্ত, পর্ব ৬২।
Gate একটি pure function, তাই আলাদা করে চালানো আর test করা যায়। নিচের ব্লকে lab-এর আসল AUC দিয়ে একই gate; নিয়মের সংখ্যা বদলে দেখুন সিদ্ধান্ত কীভাবে বদলায়।
# The evaluation gate as a pure function, fed with REAL valid-window AUCs from the lab runs
CHAMPION = {"valid": 0.7365, "courier=drut": 0.7374, "courier=nodi": 0.7393, "courier=shobuj": 0.6811,
"zone=1": 0.7242, "zone=2": 0.6741, "zone=3": 0.6606} # logreg C=1.0 (v1)
CANDIDATES = {
"hgb": {"valid": 0.7238, "courier=drut": 0.7202, "courier=nodi": 0.7074, "courier=shobuj": 0.6826,
"zone=1": 0.6888, "zone=2": 0.6417, "zone=3": 0.6547},
"logreg C=0.01": {"valid": 0.7394, "courier=drut": 0.7413, "courier=nodi": 0.7357,
"courier=shobuj": 0.6782, "zone=1": 0.7277, "zone=2": 0.6804, "zone=3": 0.6744}}
BASELINE_AUC = 0.5 # always predicting the train late rate ranks nobody
RULES = {"min_lift": 0.05, "max_auc_drop": 0.005, "max_slice_drop": 0.03} # all slices here have n >= 100
def gate(cand, champ, rules):
reasons = []
if cand["valid"] < BASELINE_AUC + rules["min_lift"]:
reasons.append("no better than the baseline")
if cand["valid"] < champ["valid"] - rules["max_auc_drop"]:
reasons.append(f"valid {cand['valid']} < {champ['valid']} - {rules['max_auc_drop']}")
for s in champ:
drop = round(champ[s] - cand[s], 4)
if s != "valid" and drop > rules["max_slice_drop"]:
reasons.append(f"{s} drops {drop}")
return ("PASS" if not reasons else "FAIL"), reasons
for name, cand in CANDIDATES.items():
verdict, why = gate(cand, CHAMPION, RULES)
print(f"{name:14} -> {verdict}", *why, sep="\n " if why else "")
print("looser slice rule (0.04):", gate(CANDIDATES["hgb"], CHAMPION, dict(RULES, max_slice_drop=0.04)))আসল আউটপুট (ব্রাউজারের Python):
hgb -> FAIL
valid 0.7238 < 0.7365 - 0.005
courier=nodi drops 0.0319
zone=1 drops 0.0354
zone=2 drops 0.0324
logreg C=0.01 -> PASS
looser slice rule (0.04): ('FAIL', ['valid 0.7238 < 0.7365 - 0.005'])
hgb চারটি কারণে আটকায়, আর কারণগুলো লেখা থাকে, যাতে পরে কেউ “কেন hgb নেওয়া হয়নি” জানতে চাইলে উত্তর থাকে। Slice-এর সীমা ০.০৪ করলেও hgb আটকায়, কারণ নিয়ম ২ এখনো ভাঙে। logreg C=0.01 সব নিয়মে পাস। কিন্তু খেয়াল করুন: তার উন্নতি মাত্র ০.০০২৯, যা অংশ ৩-এর seed-এর ওঠানামার (০.০১৬১ পর্যন্ত) চেয়ে অনেক ছোট। Gate “খারাপ নয়” প্রমাণ করে, “ভালো” প্রমাণ করে না; ভাবনার প্রশ্ন ৪ দেখুন।
৭ · Pipeline-এর কোড: run id, cache আর idempotency
সাতটি ধাপ জুড়ে দেয় run.py. এর তিনটি নিয়ম প্রথম ছবির নিচে লেখা ছিল। প্রথমটি: প্রতিটি run-এর একটি run id, আর সেই run-এর সব ফাইল runs/<run_id>/-এ। দ্বিতীয়টি: step cache. প্রতিটি ধাপের জন্য একটি key বানানো হয়: ইনপুট ফাইলগুলোর md5, config-এর যে অংশ ধাপটি পড়ে, আর model-এর নাম। আগের key-এর সঙ্গে মিললে ধাপটি চলে না।
INPUTS = {'ingest': lambda r: [r.cfg['warehouse']],
'train': lambda r: [r.p('split_train.parquet')], ...} # what each step reads
CONF = {'validate': ['validate', 'splits'], 'train': ['models'],
'evaluate': ['threshold', 'slice_cols'], 'gate': ['gate'], ...}
NEVER_CACHE = {'gate', 'log'} # the champion can change between runs
for s in todo:
key = md5(json.dumps([[md5(f) for f in INPUTS[s](r)],
{k: cfg[k] for k in CONF[s]}, r.model], sort_keys=True))[:12]
if open_or_empty(r.p(f'.{s}.key')) == key and s not in NEVER_CACHE:
print(f'[{s}] cached (key {key}), skipped'); continue
globals()[f'step_{s}'](r) # a failing step exits before its key is written
write(r.p(f'.{s}.key'), key)Gate আর log কখনো cache থেকে আসে না, কারণ তাদের একটি ইনপুট ফাইলে নেই: registry-র বর্তমান champion, যা দুই run-এর মাঝে বদলাতে পারে। তৃতীয় নিয়ম idempotency: একই run id আবার চালালে পৃথিবীর অবস্থা একই থাকবে। Pipeline মাঝপথে ভাঙলে আবার চালানোই স্বাভাবিক প্রতিকার, তাই “আবার চালানো নিরাপদ” হওয়া জরুরি (orchestration-এর idempotent task-এর ধারণা পর্ব ৩৪-এ, backfill-এ পর্ব ১৩-এ)।
প্রথম সংস্করণে log ধাপটি idempotent ছিল না। সেটি শুধু “gate পাস হলে register করো” জানত। একই run তিনবার চালানোর সত্যিকারের ফল (MLflow 3.18.0, নতুন একটি খালি mlflow.db):
Created version '1' of model 'late-delivery'.
[log] mlflow run b139a0ec gate=pass
[log] registered late-delivery v1, alias champion
Created version '2' of model 'late-delivery'.
[log] mlflow run efe2cb90 gate=pass
[log] registered late-delivery v2, alias champion
Created version '3' of model 'late-delivery'.
[log] mlflow run 9d758776 gate=pass
[log] registered late-delivery v3, alias champion
versions: [3, 2, 1] runs: 3
একই ডেটা, একই model, তিনটি version, champion-এর alias প্রতিবার সরে গেছে। কোনো error নেই, শুধু registry-তে আবর্জনা আর “version ৩ কেন এল” প্রশ্নের কোনো ভালো উত্তর নেই। সংশোধন সহজ: log ধাপ শুরুতে MLflow-এ খোঁজে, এই run id আর model-এর run আগে লেখা হয়েছে কি না (tags.pipeline_run_id দিয়ে); হলে কিছু করে না। আর gate পাস করা নতুন model পায় alias candidate; champion শুধু একদম প্রথম model পায়। সংশোধিত pipeline-এ একই run আবার:
$ python -m latepipe.run --run-id 2026-03-01-a --model logreg # second time
[ingest] cached (key 9ba5508e875f), skipped
[validate] cached (key 616b29833b25), skipped
[split] cached (key 13b3a55017a1), skipped
[train] cached (key 0616a56b6038), skipped
[evaluate] cached (key d61d5fe1fd32), skipped
[gate] candidate logreg valid AUC 0.7365 | champion v1 0.7365 | baseline 0.5 -> PASS
[log] already logged as mlflow run 10c73efc, skipped
পাঁচটি ধাপ cache থেকে, gate আবার চলে কিন্তু একই ফল দেয়, log কিছু করে না। Registry-তে এখনো একটিই version. এরপর hgb (run 2026-03-01-b) আর logreg C=0.01 (run 2026-03-01-c) চালানোর পরে MLflow-এর search_runs থেকে পুরো ছবি:
tags.mlflow.runName params.model metrics.valid_auc metrics.eid_rush_log_loss tags.gate tags.data_md5
logreg-2026-03-01-c logreg 0.7394 0.7996 pass a4ff60648ab7
logreg-2026-03-01-a logreg 0.7365 0.7939 pass a4ff60648ab7
hgb-2026-03-01-b hgb 0.7238 0.8279 fail a4ff60648ab7
version 1 run 10c73efc aliases ['champion']
version 2 run c3c73744 aliases ['candidate']
তিনটি run একই ডেটায় (একই data_md5), gate-এর রায় tag-এ। লক্ষ করুন, C=0.01-এর ঈদের log loss (০.৭৯৯৬) champion-এর (০.৭৯৩৯) চেয়ে সামান্য খারাপ; gate এটি দেখে না, কারণ ঈদ gate-এর নিয়মে নেই। এই তালিকার MLflow-এর দিক, অর্থাৎ run, param, metric, artifact আর tag দিয়ে খোঁজা, পর্ব ৫৮-এর বিষয়; ডেটা আর কোডের version বাঁধা পর্ব ৫৬–৫৭-এর।
Lab-এ পাওয়া একটি MLflow 3.18 খুঁটিনাটি: MlflowClient.search_model_versions()-এর ফলে aliases ঘর খালি ([]) এসেছে, যদিও alias বসানো ছিল; get_model_version() আর get_model_version_by_alias() ঠিক alias দেখিয়েছে। তাই gate-এ champion খুঁজুন get_model_version_by_alias দিয়ে, search-এর ফল থেকে নয়।
৮ · Orchestrator-এ চালানো আর ধাপের test
প্রতিটি ধাপ --step দিয়ে আলাদা চালানো যায়, তাই orchestrator-এ বসানো সহজ: সাতটি task, প্রতিটি একটি command. বাজারঘরে Airflow 3.4.0 (Apache-2.0); DAG লেখার মূল কথা পর্ব ৩৬-এ, asset-ভিত্তিক বিকল্প (Dagster) পর্ব ৩৯-এ। Airflow নিজের venv-এ থাকে আর ML-এর লাইব্রেরি আলাদা venv-এ (/opt/dem/ml), তাই task-গুলো @task.bash: Airflow শুধু ক্রম আর অবস্থা দেখে, ভারী কাজ চলে ML-এর Python-এ। Airflow 3-এ @task.bash আসে standard provider থেকে (lab-এ apache-airflow-providers-standard 1.21.0).
import os
import pendulum
from airflow.sdk import dag, task
PROJECT = os.environ.get('LATEPIPE_HOME', os.path.expanduser('~/dem/ml-training-pipelines'))
STEPS = ['ingest', 'validate', 'split', 'train', 'evaluate', 'gate', 'log']
@dag(schedule=None, start_date=pendulum.datetime(2026, 3, 1, tz='Asia/Dhaka'), catchup=False,
tags=['bazarghar', 'ml'], params={'model': 'logreg'})
def late_delivery_training():
prev = None
for s in STEPS:
@task.bash(task_id=s, cwd=PROJECT)
def step(name=s):
return ('/opt/dem/ml/bin/python -B -m latepipe.run --config config.yaml '
f'--run-id af-{{{{ ds }}}} --model {{{{ params.model }}}} --step {name}')
t = step()
if prev:
prev >> t
prev = t
late_delivery_training()schedule=None: এই পর্বে DAG হাতে চালানো হয়; সাপ্তাহিক সময়সূচি, নতুন ডেটা এলে চালানো আর hyperparameter search পর্ব ৬৩-এর কাজ, যেখানে এটি continuous training-এর রূপ নেয়। Run id আসে logical date থেকে (af-{{ ds }}), তাই একই তারিখের DAG run আবার চালালে একই run id, আর আগের অংশের idempotency কাজে লাগে। Lab-এ সত্যিকারের run (Airflow 3.4.0, SQLite metadata; লগের লম্বা লাইন ছাঁটা, শুধু ধাপের লাইন আর শেষ অবস্থা):
$ airflow dags test late_delivery_training 2026-03-01
[ingest] fct_deliveries -> 5744 rows, 1758 late, md5 a4ff60648ab7 ... new_state=success
[validate] PASS row_count critical observed=5744 (11 lines)
[validate] worst failure: None ... new_state=success
[split] Dhaka dates -> {'train': 2643, 'valid': 834, 'mar_normal': 560, 'eid_rush': 1005,
'after_eid': 702} ... new_state=success
[train] logreg on 2643 rows, 15 columns after ColumnTransformer, 0.05s ... new_state=success
[evaluate] logreg valid n= 834 auc=0.7365 log_loss=0.5 ... ... new_state=success
[gate] candidate logreg valid AUC 0.7365 | champion v1 0.7365 | baseline 0.5 -> PASS
[log] mlflow run 226226b8 gate=pass
[log] registered late-delivery v3, alias candidate (promotion needs approval)
DagRun Finished: dag_id=late_delivery_training, logical_date=2026-03-01 00:00:00+00:00,
run_duration=36.399975, state=success, run_type=manual,
data_interval_start=2026-03-01 00:00:00+00:00, data_interval_end=2026-03-01 00:00:00+00:00
সাতটি task success, ৩৬.৪ সেকেন্ডে। Training নিজে ০.০৫ সেকেন্ড; বাকিটা প্রতিটি task-এর নতুন Python process আর MLflow-এ লেখা (log task প্রায় ১২ সেকেন্ড)। দুটি জিনিস খেয়াল করুন। এক, তারিখ 2026-03-01 Airflow UTC-র মধ্যরাত হিসেবে পড়েছে, আর schedule=None-এর হাতে চালানো run-এ data interval-এর শুরু আর শেষ একই। দুই, এই run একটি নতুন run id (af-2026-03-01), তাই champion-এর হুবহু একই model gate পাস করে version ৩ হয়ে গেল। Gate-এর “খারাপ নয়” নিয়ম একই model-কেও পাস করায়; প্রতিকার নিয়ে অনুশীলন ১ আর ভাবনার প্রশ্ন ৪।
ধাপের unit test, pytest দিয়ে
প্রতিটি ধাপ pure function বলে test লেখা সহজ: কয়েকটি হাতে বানানো সারি দিন, ফল মিলিয়ে দেখুন। Test-এর মৌলিক কথা Python কোর্সের পর্ব ৪২-এ; ডেটা আর ML-এর test-এর কৌশল Software Testing ও QA-র পর্ব ৭১ আর Machine Learning-এর পর্ব ৬৯-এ। বাজারঘরের tests/test_steps.py-এ ছয়টি test function (একটি তিনবার, তিনটি window-এর জন্য), মোট ৮টি unit test:
def test_split_boundaries_are_inclusive_dhaka_dates():
df = rows((1, '2026-02-14', 23, 1, 0), (2, '2026-02-15', 0, 1, 1),
(3, '2026-03-19', 12, 3, 1), (4, '2026-03-20', 9, 2, 0))
parts = steps.split(df, CFG['splits'])
assert parts['train'].order_id.tolist() == [1]
assert parts['valid'].order_id.tolist() == [2]
assert parts['eid_rush'].order_id.tolist() == [3]
def test_features_night_and_friday():
X = steps.build_features(rows((1, '2026-03-13', 20, 3, 1), (2, '2026-03-14', 19, 1, 0)))
assert X.is_night.tolist() == [1.0, 0.0] # hour >= 20 is night
assert X.is_friday.tolist() == [1.0, 0.0] # 2026-03-13 is a Friday
def test_gate_rejects_slice_drop():
champ = {'windows': {'valid': {'auc': 0.74}}, 'slices': {'zone=1': {'n': 243, 'auc': 0.72}}}
cand = {'windows': {'valid': {'auc': 0.74}}, 'slices': {'zone=1': {'n': 243, 'auc': 0.68}}}
assert not steps.gate(cand, champ, {'constant': {'auc': 0.5}}, CFG['gate'])['pass']
@pytest.mark.parametrize('window,n', [('train', 2643), ('valid', 834), ('eid_rush', 1005)])
def test_split_sizes_on_real_mart(window, n):
parts = steps.split(steps.ingest(CFG['warehouse']), CFG['splits'])
assert len(parts[window]) == nসত্যিকারের run, pytest 9.2.0 (MIT), নিজের ফোল্ডারে আলাদা করে install করা: প্রথমে আসল কোডে, তারপর split-এ একটি ছোট ভুল ঢুকিয়ে (<=-এর জায়গায় <, অর্থাৎ window-এর শেষ দিন বাদ):
$ python -m pytest -q tests
........ [100%]
8 passed in 2.77s
$ python -m pytest -q tests # with (df.date_day < e) in split()
E assert 764 == 834
E assert 909 == 1005
FAILED tests/test_steps.py::test_split_boundaries_are_inclusive_dhaka_dates
FAILED tests/test_steps.py::test_split_sizes_on_real_mart[train-2643] - asser...
FAILED tests/test_steps.py::test_split_sizes_on_real_mart[valid-834] - assert...
FAILED tests/test_steps.py::test_split_sizes_on_real_mart[eid_rush-1005] - as...
4 failed, 4 passed in 2.80s
এক অক্ষরের ভুলে valid থেকে ২৮ ফেব্রুয়ারির ৭০টি সারি, ঈদ থেকে ১৯ মার্চের ৯৬টি, আর train থেকে ১৪ ফেব্রুয়ারির ৫৭টি সারি হারায় (train ২,৫৮৬; DuckDB-তে গুনে দেখা)। Model তবু train হতো, metric একটু বদলাত, আর কেউ টের পেত না। দুই রকম test দুই কাজ করে: হাতে বানানো সারির test (প্রথমটি) সীমার নিয়ম ধরে আর ডেটা ছাড়াই চলে; আসল mart-এর test (শেষটি) README-র binding সংখ্যার সঙ্গে মেলায়, ধীর কিন্তু বাস্তবের কাছাকাছি।
আরও গভীরে: Google-এর TFX (Baylor ও সহকর্মীরা, KDD ২০১৭) training pipeline-কে কয়েকটি মানক উপাদানে ভাগ করেছিল: ExampleGen (ingest), StatisticsGen, SchemaGen আর ExampleValidator (validate), Transform (feature), Trainer, Evaluator আর Pusher. Evaluator একটি model-কে “blessed” চিহ্ন দেয় কেবল যখন সে লিখিত সীমা আর baseline model-এর তুলনা পার হয়, আর Pusher শুধু blessed model-কেই এগিয়ে দেয়: এই পর্বের gate-এর প্রায় হুবহু রূপ। Make (Stuart Feldman, Bell Labs, ১৯৭৬) ফাইলের সময় দেখে ধাপ বাদ দিত; আধুনিক টুল (Bazel, DVC) সময়ের বদলে content-এর hash দেখে, যেমন এই পর্বের cache key.
পরীক্ষা ও ইন্টারভিউতে এই বিষয়ে প্রায়ই আসে:
- একটি training pipeline-এর ধাপগুলো কী? Ingest, validate, split, feature/train, evaluate, gate, register/log; প্রতিটির ইনপুট-আউটপুট নির্দিষ্ট, আর validate ও gate-এ থামার নিয়ম।
- সময়ের ডেটায় random split কেন ভুল? ভবিষ্যতের সারি training-এ ঢোকে; মূল্যায়ন বাস্তবের চেয়ে আশাবাদী হয়, বিশেষ করে calibration-এ। তারিখ ধরে ভাগ করুন, আর তারিখটি ব্যবসার সময়-অঞ্চলে।
- Evaluation gate কী, আর তার নিয়ম কেমন? Promote-এর আগে লিখিত শর্ত: baseline-এর চেয়ে ভালো, champion-এর চেয়ে নির্দিষ্ট সীমার বেশি খারাপ নয়, গুরুত্বপূর্ণ slice-এ বড় পতন নেই; champion-কে একই ডেটায় আবার মাপা।
- Slice-based evaluation কেন? গড় metric কয়েকটি দলের বড় ক্ষতি লুকায়; বাজারঘরে hgb-এর গড় পতন ০.০১২৭, কিন্তু zone ১-এ ০.০৩৫৪।
- Pipeline idempotent কীভাবে করবেন? প্রতিটি run-এর অনন্য id, run-এর ফোল্ডারে আউটপুট, ইনপুটের hash-এ cache, আর বাইরের জায়গায় (registry) লেখার আগে “আগে লেখা হয়েছে কি” দেখা।
৯ · AI-এর যুগে training pipeline লেখা আর যাচাই
“আমার notebook-কে production training pipeline বানিয়ে দাও” বললে AI সহকারী কয়েক সেকেন্ডে সুন্দর দেখতে কোড দেয়: ফোল্ডার, class, logging, এমনকি একটি DAG. সমস্যা হলো, এই পর্বের প্রতিটি ফাঁদ এমন কোডে খুব সাধারণ, আর কোনোটিই error দেয় না, শুধু ভুল সংখ্যা দেয়।
| AI প্রায়ই যা লেখে | কী ভাঙে | কীভাবে ধরবেন |
|---|---|---|
train_test_split(df, shuffle=True) সময়ের ডেটায় | মার্চ training-এ; calibration-এর ভুল লুকায় | Window-এর তারিখ পরিসর ছাপুন; train-এর সর্বোচ্চ তারিখ < valid-এর সর্বনিম্ন |
order_ts.dt.date বা str[:10] | UTC তারিখ; ২২টি সারি ভুল window-এ | Window-এর আকার README-র সঙ্গে test-এ মেলান |
| Scaler বা encoder পুরো ডেটায় fit, তারপর split | Valid-এর তথ্য প্রস্তুতিতে ঢোকে | সব প্রস্তুতি Pipeline-এর ভেতরে, fit শুধু train-এ |
| “AUC বেশি হলে register” | Slice-এর পতন, একই model-এর বাড়তি version | লিখিত gate, champion-কে একই ডেটায় মাপা |
| Register ধাপে কোনো “আগে হয়েছে কি” check নেই | Retry-তে registry-তে duplicate version | একই run দুবার চালিয়ে version গুনুন |
MLflow-এর stage="Production", transition_model_version_stage | MLflow 2.9.0 থেকেই stage deprecated; alias চাই | Install করা version-এর docs; set_registered_model_alias |
Airflow 1/2-র BashOperator import, schedule_interval | Airflow 3-এ পুরোনো নাম | airflow.sdk, schedule=; airflow dags test চালান |
AI-কে কাজ দেওয়ার সময় ডেটার ধরন, version আর যাচাইয়ের দাবি একসঙ্গে দিন:
AI-এর লেখা training pipeline হাতে পেলে — যাচাইয়ের চেকলিস্ট
ভাবনার প্রশ্ন
প্রতিটি প্রশ্ন নিয়ে নিজে কিছুক্ষণ ভাবুন, তারপর “→ উত্তর” চাপুন।
প্র ০১একটি কাজ করা training script-কে pipeline-এ ভাঙার দাম কী, আর কখন তা দিতে হয়? বড় প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কী বলে?
২০১০-এর দশকের মাঝামাঝি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একই সমস্যায় পড়েছিল: দলগুলো notebook আর script-এ model বানাত, আর প্রতিটি model production-এ নিতে আলাদা করে হাতের কাজ লাগত। Google-এর গবেষকেরা ২০১৭ সালে KDD সম্মেলনে TFX-এর বর্ণনা দেন, একটি সাধারণ platform যেখানে ডেটা বিশ্লেষণ, যাচাই, training, মূল্যায়ন আর serving একই কাঠামোয় জোড়া। একই বছর Uber তাদের Michelangelo platform-এর কথা লেখে, যার লক্ষ্যও একই: model বানানো থেকে চালু করা পর্যন্ত একটি মানক পথ। দুই ক্ষেত্রেই মূল শিক্ষা এক: model-এর কোড ছোট অংশ, আর পুনরাবৃত্তিযোগ্য পথ না থাকলে প্রতিটি নতুন model একই ভুল আবার করে।
তবু pipeline-এর দাম আছে। বাজারঘরে train.py ছিল প্রায় ১০০ লাইন; latepipe-এ steps, run, config, test আর DAG মিলে কয়েক গুণ বেশি কোড। Airflow-এ চালাতে ৩৬ সেকেন্ড লাগে যেখানে training নিজে ০.০৫ সেকেন্ড। একজন শিক্ষার্থী বা একটি গবেষণা প্রশ্নের জন্য, যেখানে model একবার চলবে আর একটি রিপোর্ট হবে, এই খরচ অপচয়।
দাম দেওয়ার সংকেতগুলো তাই ব্যবহারিক: model কি বারবার নতুন ডেটায় train হবে? একাধিক মানুষ কি এটি বদলাবেন? এর সিদ্ধান্ত কি ক্রেতা বা টাকার ওপর পড়বে? ভুল হলে কি কাউকে প্রমাণ দিতে হবে কোন ডেটায় কোন model চালু ছিল? বাজারঘরের late-delivery model checkout-এ ক্রেতাকে প্রতিশ্রুতি দেয়, প্রতি সপ্তাহে নতুন ডেটা পায়, আর ঈদে তার ব্যর্থতা সরাসরি গ্রাহকসেবায় পৌঁছায়; চারটি প্রশ্নেরই উত্তর হ্যাঁ।
Google-এর Martin Zinkevich-এর বহুল পঠিত “Rules of Machine Learning” নির্দেশিকার একটি পরামর্শ এখানে খাটে: প্রথম model সরল রাখুন, আর পরিকাঠামো ঠিক করুন। অর্থাৎ pipeline আগে, জটিল model পরে। বাজারঘর ঠিক তাই করেছে: logreg-এর মতো সরল model দিয়ে সাত ধাপ দাঁড় করানো, যাতে পরে hgb বা অন্য কিছু এলে gate তাকে ন্যায্যভাবে বিচার করতে পারে।
মূল উপলব্ধি: Pipeline হলো পুনরাবৃত্তির খরচ আগে দেওয়া। একবারের কাজে script যথেষ্ট; বারবার, বহুজনে আর দায়সহ চলা model-এ ধাপ, test আর gate ছাড়া উপায় নেই।
প্র ০২Random split-এ AUC প্রায় একই এল, তবু কেন একে “leakage” বলা হচ্ছে? Leakage-এর ইতিহাস আর রূপগুলো কী?
Leakage শব্দটি ডেটা মাইনিং-এ জনপ্রিয় হয় Shachar Kaufman, Saharon Rosset আর Claudia Perlich-এর “Leakage in Data Mining: Formulation, Detection, and Avoidance” (KDD ২০১১) প্রবন্ধে। তাঁরা দেখান, বহু প্রতিযোগিতা আর বাস্তব প্রকল্পে model অসাধারণ score পেয়েছিল এমন তথ্য থেকে, যা prediction-এর মুহূর্তে পাওয়া যেত না। তাঁদের মূল প্রশ্ন সময়ের: prediction-এর মুহূর্তে কোন তথ্য বৈধভাবে জানা ছিল?
Leakage দুই পথে আসে। Feature দিয়ে: যেমন “এই courier-এর আজকের দেরির হার” feature-এ আজকের ডেলিভারির ফল মিশে থাকে, যা checkout-এর সময় জানা যায় না (পর্ব ৬০-এর point-in-time join এর প্রতিকার)। আর split দিয়ে: feature সব বৈধ, কিন্তু training-এ ভবিষ্যতের সারি ঢুকে model আর মূল্যায়ন দুটোকেই ভবিষ্যৎ দেখিয়ে দেয়। বাজারঘরের random split দ্বিতীয় ধরনের।
বাজারঘরের সংখ্যায় একটি সূক্ষ্মতা আছে, যা সৎভাবে বলা দরকার। Random split-এর AUC (০.৭৫৩৭) মার্চের আসল AUC-এর (০.৭৫৪৪) প্রায় সমান। অর্থাৎ ক্রমের বিচারে random split এখানে মিথ্যা বলেনি। কারণ বাজারঘরের feature-গুলো (zone, courier, ওজন, ঘণ্টা) ঈদেও একই দিকে কাজ করে: zone ৩ ঈদেও সবচেয়ে খারাপ। মিথ্যাটি সম্ভাবনার মানে: random split দেখায় গড় অনুমান ০.৩০৫৫ বনাম আসল ০.৩১০৫, যেন model নিখুঁত calibrated; অথচ মার্চে ০.২৬৯৪ বনাম ০.৪০৪১। যে দল শুধু AUC দেখে, সে এই leakage টেরই পাবে না; যে দল checkout-এ “২৫% ঝুঁকি” দেখাবে, সে ক্রেতার কাছে ভুল প্রতিশ্রুতি দেবে।
আরও একটি ক্ষতি আছে: gate-এর সিদ্ধান্ত। Random split-এ মূল্যায়ন করলে দুটি model-এর তুলনাও ভবিষ্যৎ-মেশানো ডেটায় হয়, আর যে model ঈদের মতো বিরল ঘটনা মুখস্থ করতে ভালো, সে অন্যায্য সুবিধা পায়। সময়ের split তাই শুধু মাপের সততা নয়, তুলনার ন্যায্যতাও।
মূল উপলব্ধি: Leakage মানে মূল্যায়ন এমন কিছু দেখেছে যা বাস্তবে দেখা যেত না। কোন metric-এ তা ধরা পড়বে, তা নির্ভর করে কী ফাঁস হয়েছে তার ওপর; তাই AUC-এর পাশে calibration আর window-ভিত্তিক সংখ্যাও দেখুন।
প্র ০৩কোন slice-গুলো দেখবেন, তা কে ঠিক করেন? সব সম্ভাব্য slice দেখলে কী সমস্যা?
Slice-ভিত্তিক মূল্যায়নের চিন্তা ML-এর production অভিজ্ঞতা থেকে এসেছে। Google-এর Eric Breck ও সহকর্মীদের “The ML Test Score: A Rubric for ML Production Readiness and Technical Debt Reduction” (IEEE Big Data, ২০১৭) model-এর test-এর তালিকায় রেখেছিল: গুরুত্বপূর্ণ ডেটা-দলে model-এর মান আলাদা করে যাচাই করা। ২০১৯ সালে Yeounoh Chung ও সহকর্মীরা “Slice Finder” (ICDE) প্রস্তাব করেন: স্বয়ংক্রিয়ভাবে এমন slice খোঁজা যেখানে model উল্লেখযোগ্যভাবে খারাপ, পরিসংখ্যানের পরীক্ষা দিয়ে।
দুই রকম slice আছে। প্রথমটি ব্যবসা আর ন্যায্যতা থেকে আসে, আগে থেকে ঠিক করা: বাজারঘরে courier (কাকে কোন পার্সেল দেওয়া হবে), zone (কোন অঞ্চলের ক্রেতা), আর ঈদের window. এগুলো gate-এর নিয়মে থাকে, কারণ এদের ক্ষতি প্রতিষ্ঠান মেনে নিতে পারে না। দ্বিতীয়টি অনুসন্ধানের: পেমেন্ট পদ্ধতি, ওজনের দল, রাতের অর্ডার, জেলা। এগুলো রিপোর্টে থাকে, gate-এ নয়।
সব slice gate-এ রাখলে একটি পরিসংখ্যানের ফাঁদ: অনেক ছোট দলে মাপলে কোনো না কোনো দলে এলোমেলো কারণেই বড় পতন দেখা যাবে, আর gate প্রায় সব candidate আটকাবে। বাজারঘরের অংশ ২-এর SQL-এ ৭টি সারির after_eid window ০.৫৭১ দেখিয়েছিল, যেখানে আসল হার ০.২৭৯২। এজন্য gate-এ min_slice_n: 100; আর অনেক slice একসঙ্গে পরীক্ষা করলে সীমা কঠোর করা (multiple comparisons-এর সংশোধন) বা bootstrap-এ অনিশ্চয়তা মাপা দরকার।
কে ঠিক করেন? ভালো চর্চা হলো ML দল একা নয়: ব্যবসার মালিক (কোন দলের ক্ষতি অগ্রহণযোগ্য), গ্রাহকসেবা (কোথা থেকে অভিযোগ আসে), আর আইনি বা ন্যায্যতার দায়িত্বে থাকা কেউ। বাংলাদেশে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৬-এর প্রেক্ষাপটে কোনো অঞ্চলের ক্রেতাদের পদ্ধতিগতভাবে খারাপ সেবা দেওয়া model নিয়ে প্রশ্ন উঠতে পারে; এর খুঁটিনাটি আইনজ্ঞের বিষয়, কিন্তু slice-এর সংখ্যা রাখা প্রমাণের প্রথম ধাপ।
মূল উপলব্ধি: Gate-এর slice কম, আগে ঠিক করা আর যথেষ্ট বড়; অনুসন্ধানের slice অনেক, রিপোর্টে। Slice বাছাই একটি ব্যবসায়িক সিদ্ধান্ত, শুধু কারিগরি নয়।
প্র ০৪logreg C=0.01 gate পাস করল ০.০০২৯ বেশি AUC নিয়ে, আর Airflow run-এ champion-এর হুবহু একই model-ও পাস করল। Gate-এর নিয়ম কি ভুল?
Gate দুই রকম প্রশ্নের উত্তর দিতে পারে। “নতুনটি কি পুরোনোটির চেয়ে খারাপ নয়?” (non-regression) আর “নতুনটি কি সত্যিই ভালো?” (superiority). বাজারঘরের নিয়ম প্রথম ধরনের, কারণ নিয়মিত retraining-এর লক্ষ্য প্রায়ই নতুন ডেটায় model তাজা রাখা, প্রতিবার জয় নয়। এমন gate-এ একই model পাস করবেই, আর ০.০০২৯-এর “উন্নতি”-ও পাস করবে।
০.০০২৯ কি আসল? অংশ ৩-এ একই logreg-কে শুধু random split-এর seed বদলে AUC ০.৭৩৭৭ থেকে ০.৭৫৩৮ পর্যন্ত নড়তে দেখেছি; ৮৩৪টি সারির valid window-এ এমন ছোট পার্থক্য প্রায় নিশ্চিতভাবেই এলোমেলো ওঠানামার ভেতরে। দুটি AUC-এর পার্থক্য পরিসংখ্যানগতভাবে অর্থবহ কি না, তা মাপার প্রচলিত পদ্ধতি আছে: DeLong ও সহকর্মীদের ১৯৮৮ সালের পদ্ধতি (Biometrics), যা একই ডেটায় দুটি ROC curve তুলনা করে, অথবা bootstrap, যেখানে valid-এর সারি বারবার ফেরতসহ নমুনা করে পার্থক্যের বণ্টন দেখা হয়।
তাই একটি পরিপক্ব নকশায় দুই স্তর থাকে। প্রথম স্তর স্বয়ংক্রিয় non-regression gate: খারাপ model আটকানো। দ্বিতীয় স্তর promotion: champion বদলানোর জন্য উন্নতি অর্থবহ হতে হবে (bootstrap-এর নিম্নসীমা শূন্যের ওপরে), বা ব্যবসার অন্য কারণ থাকতে হবে (নতুন ডেটায় তাজা model), আর একজন মানুষের অনুমোদন। এজন্যই বাজারঘরের pipeline পাস করা model-কে শুধু candidate alias দেয়; champion বদলানো পর্ব ৬২-এর approval-এর কাজ, আর ধীরে চালু করা পর্ব ৭২-এর।
একই model-এর বাড়তি version ঠেকানোর সহজ উপায়ও আছে: register-এর আগে দেখা, champion-এর params আর data_md5 হুবহু একই কি না; হলে “কোনো পরিবর্তন নেই” লিখে থামা। এটি idempotency-র আরেক স্তর: একই run id নয়, একই বিষয়বস্তু।
মূল উপলব্ধি: Gate খারাপকে আটকায়, ভালোকে প্রমাণ করে না। ছোট পার্থক্যকে উন্নতি বলার আগে তার অনিশ্চয়তা মাপুন, আর champion বদলানোকে আলাদা, মানুষসহ সিদ্ধান্ত রাখুন।
প্র ০৫একই run id-তে config বদলে আবার চালালে কী হয়? Cache আর idempotency কখন পরস্পরের বিরুদ্ধে যায়?
Lab-এ এটি সত্যিই চালানো হয়েছে। Run 2026-03-01-a একবার threshold ০.৩৫-এ শেষ হওয়ার পরে একই run id-তে threshold ০.৩০ করে চালানো হলো। ফল: ingest থেকে train পর্যন্ত চারটি ধাপ cache থেকে (তাদের ইনপুট বা config-এর অংশ বদলায়নি), evaluate আবার চলল (threshold তার config-এর অংশ), আর নতুন eval_logreg.json-এ valid-এর precision ০.৪৫৭৮, recall ০.৫৩২৭ (আগে ০.৪৯৪৪ আর ০.৪১১২)। কিন্তু log ধাপ বলল “already logged as mlflow run 10c73efc, skipped”. অর্থাৎ ফোল্ডারে নতুন সংখ্যা, MLflow-এ পুরোনো। দুই জায়গার সত্য আলাদা হয়ে গেল।
দোষ কার? Cache ঠিক কাজ করেছে: যা বদলায়নি তা আবার চালায়নি। Idempotency-ও ঠিক কাজ করেছে: একই run id-তে দ্বিতীয় MLflow run বানায়নি। সমস্যা হলো একটি অনুচ্চারিত ধারণা ভেঙেছে: “একটি run id মানে একটি নির্দিষ্ট config”. Run id যদি পরিবর্তনযোগ্য বিষয়ের নাম হয়, idempotency মিথ্যা নিশ্চয়তা দেয়।
এর পুরোনো ইতিহাস আছে। ১৯৭৬ সালে Bell Labs-এ Stuart Feldman-এর লেখা Make ফাইলের সময় দেখে ঠিক করত কোন ধাপ আবার চালাতে হবে; ঘড়ি ভুল হলে বা ফাইল কপি হলে ভুল সিদ্ধান্ত হতো। পরের প্রজন্মের build টুল (যেমন Bazel) আর DVC সময়ের বদলে content-এর hash দেখে, আর ধাপের সব ইনপুট, কমান্ডসহ, key-তে রাখে। নিয়মটি সরল: যা ফল বদলাতে পারে, তা key-তে থাকবে।
প্রতিকার দুটি, দুটিই সহজ। এক, run id-তে config-এর hash রাখা (যেমন 2026-03-01-a-<cfg8>), তাহলে config বদলালে নতুন run id আর নতুন MLflow run. দুই, run ফোল্ডারে প্রথমবার config-এর একটি কপি রাখা, আর পরের বার config না মিললে চালাতেই অস্বীকার করা। দ্বিতীয়টি কঠোর কিন্তু নিরাপদ; ব্যস্ত দলে প্রথমটি বেশি ব্যবহারিক। পর্ব ৫৭-এর DVC-র dvc.lock এই চিন্তারই পূর্ণাঙ্গ রূপ।
মূল উপলব্ধি: Cache-এর key আর run-এর পরিচয় একই সত্য থেকে আসা উচিত। Run id অপরিবর্তনীয় রাখুন, আর ফল বদলাতে পারে এমন সবকিছু key-তে রাখুন।
অনুশীলন
প্রথমটি নকশা, দ্বিতীয়টি ভুল খোঁজা, তৃতীয়টি হিসাব, চতুর্থটি আউটপুট অনুমান।
-
নকশা করুন: বাজারঘর এবার দ্বিতীয় একটি model চায়: “এই পার্সেল কি ফেরত আসবে?” (
returned).fct_deliveries-এ ৫,৭৪৪টির ২১০টি ফেরত (০.০৩৬৬), train window-এ ৯৫টি। একই সাত ধাপের কাঠামোয় এরconfig.yaml-এর validate, evaluate আর gate অংশ লিখুন, আর বলুন late-delivery-র কোন সিদ্ধান্ত এখানে খাটবে না। সঙ্গে একই model-এর বাড়তি version ঠেকানোর একটি নিয়ম।- Validate: একই সারি আর কলামের check; label
returned০/১; label rate-এর band ধরুন ০.০১–০.০৮ (সাধারণ) আর ঈদের জন্য আলাদা band, যা ইতিহাস দেখে ঠিক হবে। Train window-এ মাত্র ৯৫টি positive, তাই “positive-এর সংখ্যা ≥ ৫০” একটি critical check: এর কম হলে model শেখার মতো উদাহরণ পায় না। - Split: একই ঢাকার তারিখের window, কোনো পরিবর্তন নেই।
- Evaluate: ৩.৭% positive-এ AUC একা বিভ্রান্তিকর; precision-recall curve-এর ক্ষেত্রফল (average precision) আর একটি নির্দিষ্ট recall-এ precision যোগ করুন। Threshold ০.৩৫ এখানে অর্থহীন, ব্যবসার খরচ দেখে আলাদা ঠিক করতে হবে। Slice: payment_method (COD-এ ফেরত বেশি হওয়ার সম্ভাবনা যাচাই করুন), zone, courier.
- Gate: baseline-এর চেয়ে average precision-এ উন্নতি; champion − সীমার নিচে নয়; slice-এর ন্যূনতম আকার positive-এর সংখ্যা দিয়ে, সারি দিয়ে নয় (যেমন অন্তত ২০টি positive), কারণ ১০০ সারির একটি slice-এ ৩–৪টি positive থাকতে পারে।
- বাড়তি version ঠেকানো: register-এর আগে champion-এর params, data_md5 আর কোডের version হুবহু মিললে “no change” লিখে থামুন; আর run id-তে config-এর hash রাখুন।
- Validate: একই সারি আর কলামের check; label
-
ভুল খুঁজুন: একজন সহকর্মী AI-এর সাহায্যে এই training ধাপ লিখেছেন। অন্তত ছয়টি সমস্যা বের করুন।
df = con.execute("select * from fct_deliveries").df() df["day"] = df["order_ts"].astype(str).str[:10] # ১ X = build_features(df); y = df["is_late"] X = StandardScaler().fit_transform(X.select_dtypes("number")) # ২ X_tr, X_va, y_tr, y_va = train_test_split(X, y, test_size=0.2) # ৩ model = LogisticRegression().fit(X_tr, y_tr) auc = roc_auc_score(y_va, model.predict_proba(X_va)[:, 1]) if auc > 0.70: # ৪ mlflow.sklearn.log_model(model, name="model", registered_model_name="late-delivery") # ৫ client.transition_model_version_stage("late-delivery", 1, "Production") # ৬- UTC-র তারিখ:
str[:10]UTC দিন দেয়; ৩১১টি সারির দিন বদলায়।date_day(ঢাকার তারিখ) ব্যবহার করুন। - Scaler পুরো ডেটায় fit, split-এর আগে: valid-এর গড় আর বিচ্যুতি প্রস্তুতিতে ঢোকে; আর
select_dtypes("number")courier, payment, zone ফেলে দেয়। সব একটি Pipeline + ColumnTransformer-এ, fit শুধু train-এ। - Random split, তারিখ ছাড়া: মার্চ training-এ; calibration-এর ভুল লুকায়। ঢাকার তারিখের window ব্যবহার করুন।
- একটি সংখ্যার হাতে-লেখা সীমা: champion-এর সঙ্গে তুলনা নেই, slice নেই, baseline নেই; ০.৭০ কোডে লেখা। লিখিত gate, config থেকে।
- Idempotent নয়: প্রতিবার চালালে নতুন version; কোনো run id বা “আগে হয়েছে কি” check নেই। আর
validateধাপই নেই। - Stage আর হার্ড-কোড version: stage MLflow 2.9.0 থেকেই deprecated, alias ব্যবহার করুন; তার ওপর version ১ লেখা, অথচ নতুন model হয়তো version ৭। আর gate পাস মানেই production নয়, অনুমোদন লাগে।
- বাড়তি:
select *সব কলাম আনে (delivered_ts,returned-সহ, যা checkout-এর সময় জানা নয়; feature-এ ঢুকলে leakage). দরকারি কলামগুলো নাম ধরে আনুন।
- UTC-র তারিখ:
-
হিসাব করুন: (ক) অর্ডার 102851-এর
order_ts2026-02-14T20:54:50Z. ঢাকার তারিখ আর ঘণ্টা কত, কোন window-এ পড়বে, আর UTC-র তারিখ নিলে কোন window-এ?is_nightকত? (খ) Champion-এর valid AUC ০.৭৩৬৫; একটি candidate-এর valid ০.৭৩২০, আর zone-এর slice: zone ১ ০.৭০২০ (champion ০.৭২৪২), zone ২ ০.৬৭০০ (০.৬৭৪১), zone ৩ ০.৬২৯০ (০.৬৬০৬)। বাজারঘরের gate (০.০৫, ০.০০৫, ১০০, ০.০৩) কী রায় দেবে?(ক) ২০:৫৪:৫০ + ৬ ঘণ্টা = পরের দিনের ০২:৫৪:৫০, অর্থাৎ ঢাকায় ১৫ ফেব্রুয়ারি রাত ২টা ৫৪। ঢাকার তারিখে valid window (১৫–২৮ ফেব্রুয়ারি); UTC-র তারিখ ১৪ ফেব্রুয়ারি, তাই train window. ঘণ্টা ২, তাই
is_night= ০ (রাতের নিয়ম ঘণ্টা ≥ ২০)। Lab-এর DuckDB-তেও এই অর্ডারেরdate_day2026-02-15,order_hour_dhaka2; UTC split-এ valid থেকে train-এ সরা দুটি সারির একটি এটি।(খ) নিয়ম ১: ০.৭৩২০ ≥ ০.৫৫, পাস। নিয়ম ২: সীমা ০.৭৩৬৫ − ০.০০৫ = ০.৭৩১৫; ০.৭৩২০ ≥ ০.৭৩১৫, পাস (মাত্র ০.০০০৫ ব্যবধানে)। নিয়ম ৩: পতন zone ১ = ০.০২২২, zone ২ = ০.০০৪১, zone ৩ = ০.০৩১৬। zone ৩-এর n ১৮২ ≥ ১০০, আর ০.০৩১৬ > ০.০৩, তাই ব্যর্থ। রায় FAIL, কারণ “zone=3 AUC drop 0.0316 > 0.03”. গড়ে প্রায় champion-এর সমান model, কিন্তু সবচেয়ে ঝুঁকির অঞ্চলে খারাপ: ঠিক এই কারণেই slice-এর নিয়ম।
-
আউটপুট অনুমান করুন: Run
2026-03-01-aএকবার সম্পূর্ণ হয়েছে (threshold ০.৩৫, logreg registry-তে version ১, champion). এখনconfig.yaml-এ শুধুthreshold: 0.30করে একই run id-তে আবার চালানো হলো। সাতটি ধাপের কোনগুলো cache থেকে আসবে, কোনগুলো চলবে, আর MLflow-এ কী বদলাবে?Lab-এ চালানো আসল ফল:
[ingest] cached (key 9ba5508e875f), skipped [validate] cached (key 616b29833b25), skipped [split] cached (key 13b3a55017a1), skipped [train] cached (key 0616a56b6038), skipped [evaluate] logreg valid n= 834 auc=0.7365 log_loss=0.5 mean_pred=0.234 late_rate=0.2566 ... [gate] candidate logreg valid AUC 0.7365 | champion v1 0.7365 | baseline 0.5 -> PASS [log] already logged as mlflow run 10c73efc, skippedThreshold শুধু evaluate-এর config-এর অংশ, তাই প্রথম চারটি cache থেকে। Evaluate আবার চলে; AUC, log loss আর গড় অনুমান threshold-এর ওপর নির্ভর করে না বলে একই, কিন্তু
eval_logreg.json-এ precision ০.৪৫৭৮, recall ০.৫৩২৭। Gate কখনো cache হয় না, একই রায়। Log idempotent, কিছু লেখে না। ফল: ফোল্ডারে নতুন precision/recall, MLflow-এ পুরোনো; registry-তে কিছু বদলায় না। এটাই ভাবনার প্রশ্ন ৫-এর ফাঁদ: config বদলালে নতুন run id চাই।
নিজেকে যাচাই করুন
ভুল হলে কারণসহ ব্যাখ্যা পাবেন, আবার চেষ্টাও করতে পারবেন।
ক্রমএকটি training pipeline-এর ধাপগুলো ঠিক ক্রমে সাজান (▲▼ চেপে সরান)
- 📥 Mart থেকে দরকারি কলাম পড়া (ingest)
- 🔍 সারি, কলাম আর label rate-এর check (validate)
- 📅 ব্যবসার সময়-অঞ্চলের তারিখে window ভাগ (split)
- 🧠 Pipeline object শুধু train window-এ fit (train)
- 📊 Window, slice আর baseline-এ metric (evaluate)
- ⚖️ Champion-এর সঙ্গে লিখিত নিয়মে রায় (gate)
একটি অনলাইন দোকানের ডেলিভারি ডেটা ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত। দোকানটি মার্চে model চালু করবে। ডেটা এলোমেলো করে train আর test-এ ভাগ করলে মূল্যায়নের সবচেয়ে সম্ভাব্য ত্রুটি কী?
- Test সেট খুব ছোট হবে
- Test সেটে কোনো দেরির উদাহরণ থাকবে না
- মূল্যায়ন বাস্তবের চেয়ে আশাবাদী হবে, কারণ training ভবিষ্যতের সারি দেখেছে
- Model train হতে অনেক বেশি সময় নেবে
একটি candidate model-এর valid AUC champion-এর চেয়ে মাত্র ০.০০২ কম, কিন্তু একটি অঞ্চলের (২৪৩টি সারি) AUC ০.০৩৫ কমেছে। Gate-এর নিয়ম: “valid AUC ≥ champion − ০.০০৫, আর ১০০-এর বেশি সারির কোনো slice-এ ০.০৩-এর বেশি পতন নয়”। রায় কী?
- PASS, কারণ গড় AUC প্রায় একই
- FAIL, কারণ একটি যথেষ্ট বড় slice-এ পতন সীমার বেশি
- সিদ্ধান্ত একজন মানুষের হাতে, gate কিছু বলে না
- PASS, কারণ slice-টি ছোট বলে বাদ
একটি training pipeline-এর register ধাপ শুধু “gate পাস হলে register করো” জানে। ধাপটি network-এর সমস্যায় দুবার retry হলো, তিনবারই gate পাস। Registry-তে কী দেখা যাবে?
- একটিই version, কারণ registry duplicate চেনে
- কোনো version নয়, কারণ retry ব্যর্থ হয়েছে
- শুধু শেষ চেষ্টার version
- একই model-এর তিনটি version
একটি time-split-এ মূল্যায়ন করা model-এর valid AUC ০.৭৩৬৫, আর পরের মাসের উৎসবের ভিড়ে AUC ০.৭৪৫১, কিন্তু log loss ০.৫০০০ থেকে ০.৭৯৩৯ আর গড় অনুমান ০.৩০, বাস্তব ০.৫৯। কোন বর্ণনা সঠিক?
- ক্রম ঠিক আছে, কিন্তু সম্ভাবনার মান (calibration) ভেঙেছে
- Model দেরির অর্ডার আর আলাদা করতে পারছে না
- Model উৎসবে আগের চেয়ে ভালো, কারণ AUC বেড়েছে
- উৎসবের ডেটায় label ভুল, তাই সংখ্যা অর্থহীন
একটি pipeline প্রতিটি ধাপের ইনপুট ফাইলের hash আর config-এর প্রাসঙ্গিক অংশ দিয়ে cache key বানায়। শুধু classification threshold বদলানো হলো, যা কেবল evaluate ধাপ পড়ে। কোন ধাপগুলো আবার চলা উচিত?
- সব ধাপ, প্রথম থেকে
- Evaluate আর তার পরের ধাপগুলো; ingest থেকে train cache থেকে
- শুধু train
- কোনো ধাপ নয়, কারণ ডেটা বদলায়নি
Training আর serving দুই জায়গায় feature হিসাব করতে হবে। কোন নকশা training-serving skew সবচেয়ে কমায়?
- Training-এ SQL আর serving-এ Python-এ একই সূত্র আলাদা করে লেখা
- Serving-এর দলকে feature-এর বর্ণনা পাঠিয়ে নিজেরা লিখতে বলা
- একটি feature function আর fitted Pipeline object, যা training আর serving দুই জায়গায় ব্যবহার হয়
- প্রতি সপ্তাহে model আবার train করা
একটি সাপ্তাহিক training pipeline-এর validate ধাপে উৎসবের সপ্তাহে label rate ০.৫৯, যেখানে সাধারণ সীমা ০.১৫–০.৪৫। সবচেয়ে ভালো নকশা কী?
- উৎসবের window-এর জন্য আলাদা, প্রত্যাশিত সীমা রাখা
- উৎসবের সারিগুলো training থেকে বাদ দেওয়া
- সব সময়ের সীমা ০–১ করে দেওয়া
- উৎসবের সপ্তাহে validate ধাপ বন্ধ রাখা
শব্দকোষ
লেখার মধ্যে ডটেড দাগ দেওয়া শব্দে মাউস রাখুন বা চাপুন, অর্থ দেখাবে। এই পর্বের সব নতুন শব্দ এখানে একসাথে:
মনে রাখুন
- Training pipeline = ingest → validate → split → train → evaluate → gate → log; প্রতিটি ধাপ pure function, সব সিদ্ধান্ত config-এ, আউটপুট
runs/<run_id>/-এ। - Validate training-এর আগে থামায়; উৎসবের মতো প্রত্যাশিত পরিবর্তনের জন্য আলাদা band, বাদ দেওয়া নয়।
- Split ব্যবসার সময়-অঞ্চলের তারিখে; random split-এ বাজারঘরের model “calibrated” দেখায় (০.৩০৫৫ বনাম ০.৩১০৫) অথচ মার্চে ০.২৬৯৪ বনাম ০.৪০৪১।
- Evaluate-এ window, slice আর baseline; gate-এ লিখিত নিয়ম, champion একই ডেটায় আবার মাপা। Gate খারাপ আটকায়, ভালো প্রমাণ করে না।
- Run id অপরিবর্তনীয়, cache-এর key-তে ফল বদলাতে পারে এমন সব ইনপুট, আর registry-তে লেখা idempotent; orchestrator শুধু ধাপ সাজায়, test প্রতিটি ধাপকে পাহারা দেয়।
আরও পড়ুন · ABCL TECH-এ আপনার পরবর্তী পদক্ষেপ
- পর্ব ৬০ · Production-এ feature pipeline — training-serving skew আর point-in-time joinপরবর্তী পর্বTraining আর serving-এ একই feature কীভাবে নিশ্চিত করবেন — skew-এর কারণ আর point-in-time join.
- ডেটা ইঞ্জিনিয়ারিং ও MLOps · কোর্স হোম৮৬টি পর্বপরের পর্ব ৬০: Production-এ feature pipeline — training-serving skew আর point-in-time join.
- পর্ব ৫০ · Data quality — মাত্রা, expectation আর pipeline-এর ভেতরে testআগের ভিত্তিValidate ধাপের নিয়ম, severity আর write-audit-publish.
- পর্ব ৩৬ · Airflow DAG লেখা — TaskFlow API, operator, XCom আর templatingআগের ভিত্তিএই পর্বের DAG-এর ভাষা আর templating.
- পর্ব ২২ · dbt-এর মূল কথাআগের ভিত্তিfct_deliveries কোথা থেকে আসে।
- AI Foundations · পর্ব ৫৬: Train, validation আর test — data leakage-এর ফাঁদভিত্তিSplit আর leakage-এর মূল ধারণা।
- AI Foundations · পর্ব ৬৪: scikit-learn pipelineভিত্তিPipeline, ColumnTransformer আর pickle-এর ঝুঁকি।
- Machine Learning · পর্ব ৬৯: ML system-এর test আর নজরদারিগভীরেData test, model test আর drift.
- Python · পর্ব ৪২: টেস্টিং — pytestপাশের ট্র্যাকFixture, parametrize আর assert-এর বিস্তারিত।